×

বোচাগঞ্জে জাতীয় সমবায় দিবস উদযাপন

বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
”করবো সমবায় গড়বো দেশ, সবার জন্য বাংলাদেশ” এই প্রতিপাদ্য কে সামনে রেখে দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় নানা আয়োজনের মধ্যে দিয়ে ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপন করা হয়েছে।
আজ রোববার সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্ত্বর হতে উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগ আয়োজিত জাতীয় সমবায় দিবসে সমবায়ীদের অংশ গ্রহনে একটি বর্ণাঢ্য র‌্যালী সেতাবগঞ্জ পৌর শহরে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এসে আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা সমবায় কর্মকর্তা মো. হাফিজুর ইসলাম এর সভাপতিত্বে ও মো. গোলাম ফারুকের সঞ্চলনায় এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো.মারুফ হাসান। বিশেষ অতিথি ছিলেন সেতাবগঞ্জ পৌর বিএনপির সভাপতি মো. নওসাদ আলী, কাল্ব এর সাবেক সেক্রেটারী মো. মজিবর রহমান ও কাল্ব এর সাবেক ডিরেক্টর মো. মাহাবুবুর রহমান,। আরো বক্তব্য রাখেন সমবায়ী প্রতিমা রানী, মমিনুল ইসলাম, নাগির্স পারভিন প্রমুখ। আলোচনা শেষে উপজেলার শ্রেষ্ঠ সমবায়ীদের মাঝে সম্মাননা ক্রেস্ট তুলেদেন অনুষ্ঠানের অতিথিবৃন্দ।