

দিনাজপুর প্রতিনিধি
“করবো সমবায়, গড়বো দেশ সবার জন্য বাংলাদেশ”-এবারের প্রতিপাদ্যকে সামনে রেখে আজ রোববার জেলা প্রশাসন ও জেলা সমাবয় বিভাগ দিনাজপুরের আয়োজনে এবং দিনাজপুর সরকারি কর্মচারী সমবায় সমিতিসহ বিভিন্ন সংগঠনের সহযোগিতায় জেলা প্রশাসক কার্যালয় চম্বর হতে বর্ণাঢ্য র্যালী ও শিশু একাডেমি অডিটোরিয়ামে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বর্ণাঢ্য র্যালীর নেতৃত্ব দেন প্রধান অতিথি দিনাজপুর সদর-৩ আসনের এমপি সৈয়দ জাহাঙ্গীর আলম। আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. জেদান আলম মূসা পিপিএম, জেলা পরিষদের প্রশাসক এ্যাডঃ মোফাজ্জল হোসেন দুলাল। স্বাগত বক্তব্য রাখেন জেলা সমবায় কর্মকর্তা হরে কৃষ্ণ বির্ম্মন। র্যালীতে অংশগ্রহণ করেন দিনাজপুর সরকারি কর্মচারী সমবায় সমিতি লিমিটেড এর সভাপতি মো. আবু তাহের, সচিব গিয়াস উদ্দিন আহমেদ, সহ-সভাপতি মো. মোস্তাফিজুর রহমান, সদস্য মো. আরিফ আক্তার, মো. আনিসুর রহমান, মো. রেজাউল ইসলাম, মো. আশরাফুল ইসলাম, কোষাধ্যক্ষ মো. ফরিদ হোসেন, নির্বাহী সদস্য মো. শাহীন, জেসমিন আক্তার, মো. কামাল হোসেন, মো. রবিউল ইসলাম ও আবুল কালাম আজাদ। এসময় আরও উস্থিত ছিলেন জেলা সমবায় বিভাগের পরিদর্শক মো. তরিকুল ইসলাম, রুমানা জাহান, আজগার আলী, মোসলেমা খাতুন, সুমি আক্তার। আলোচনা সভা শেষে বর্ণাঢ্য র্যালীটি দিনাজপুর সরকারি কর্মচারী সমাবয় সমিতি লিমিটেড এর নিজস্ব কার্যালয় ঈদগাহ আবাসিক এলাকায় গিয়ে সমাপ্ত হয়।
