×

মনিপুর সীমান্তে নেশা জাতীয় ট্যাবলেটসহ একজন আটক

নিজস্ব প্রতিবেদক
দিনাজপুরের ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর আওতাধীন এলাকায় ভারতীয় নেশা জাতীয় ট্যাবলেট ও মোটরসাইকেলসহ হাবিবুর রহমান (২৭) নামে একজনকে আটক করেছে বিজিবি।
আজ শুক্রবার (১৩ নভেম্বর) গভীর রাতে দিনাজপুরের ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) অধীনস্থ মনিপুর বিওপির জোয়ানরা সীমান্তে মাদকদ্রব্য ও চোরাচালান প্রতিরোধ অভিযান চালিয়ে মাদকদ্রব্য, ব্যবহৃত মোটরসাইকেলসহ আসামিকে আটক করেছেন।
বিজিবি জানায়, সীমান্ত এলাকায় মাদকদ্রব্য ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে শুক্রবার গভীর রাতে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর অধীনস্থ মনিপুর বিওপির শালকি দক্ষিণপাড়া নামক স্থানে অভিযান পরিচালনা করেন বিজিবি জোয়ানরা। অভিযান চলাকালে বিজিবি টহলদল সন্দেহ ভাজন ব্যক্তি মো হাবিবুর রহমানকে (২৭), ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট ১৬ পিস ও ব্যবহৃত মোটরসাইকেল (হিরো ডিলাক্স ১০০সিসি) সহ আটক করেছে বিজিবি।
জব্দকৃত মালামালের সিজার মূল্য ১ লাখ ৩৮ হাজার ৭৮০ টাকা। এঘটনায় আটকৃত আসামী হাবিবুর রহমানের বিরুদ্ধে সদর থানায় মামলা দায়েরপূর্বক মাদকদ্রব্যসহ হস্তান্তর করা হয়েছে।
ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি)’র কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফ-উজ-জামান বলেন, সীমান্ত সুরক্ষা নিশ্চিতকরণ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ এবং চোরাচালান প্রতিরোধে ভবিষ্যতেও বিজিবির এধরনের অভিযান অব্যাহত থাকবে। মাদকদ্রব্য ও অন্যান্য চোরাচালানি মালামাল জব্দের পাশাপাশি এসব কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের শনাক্ত আটকের লক্ষ্যে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) দৃঢ়তা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে যাবে বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।