×

দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা প্রাণ গেল হেলপারের

পার্বতীপুর প্রতিনিধি

দিনাজপুরের পার্বতীপুরে দাঁড়িয়ে থাকা পাথর বোঝাই ট্রাকে ধাক্কা দেওয়ার ঘটনায় হেলপার নুর আমিন (২৮) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গত শনিবার রাতে পার্বতীপুরফুলবাড়ী আঞ্চলিক মহাসড়কে দুর্ঘটনা ঘটে। নিহত নুর আমিন বগুড়া সদর উপজেলার বানদিঘী পূর্ব পাড়া গ্রামের মৃত আব্দুল গফফারের ছেলে।

জানা গেছে, পঞ্চগড়ের আটোয়ারী নীলফামারীর ডোমার উপজেলা থেকে কাঁচা মরিচ নিয়ে পার্বতীপুর হয়ে কুষ্টিয়া যাচ্ছিল ট্রাকটি। রাত ১১টার দিকে মরিচ বোঝাই ট্রাকটি পার্বতীপুরফুলবাড়ী মহাসড়কের হলদিবাড়ি পল্লী বিদ্যুৎ অফিস সংলগ্ন এলাকায় পৌঁছায়। সময় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা পাথর বোঝাই অপর একটি ট্রাককে পেছন থেকে স্বজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মরিচ বহনকারী ট্রাকের হেলপার নুর আমিনের মৃত্যু হয়। ঘটনায় চালক খায়রুল ইসলাম আহত হন।

খবর পেয়ে পার্বতীপুর মডেল থানা পুলিশ এবং পার্বতীপুর সিভিল ডিফেন্স এন্ড ফায়ার স্টেশনের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে।

পার্বতীপুর মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) হাফিজ মো. রায়হান বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। ঘাতক ট্রাক পলিশ হেফাজতে রয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

যে ঘরগুলোতে * চিহ্ন রয়েছে সেগুলো অবশ্যই পূরণ করতে হবে।