বুধবার, ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

নবাবগঞ্জে আদিবাসী সমিতির মাঝে চেয়ার বিতরণ

নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের নবাবগঞ্জে আদিবাসী সম্প্রদায়ের সমিতির মাঝে চেয়ার বিতরণ করা হয়েছে।
আজ মঙ্গলবার বিকেলে নবাবগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসনের আয়োজনে ও সিসিডিবির সহযোগিতায় এই চেয়ার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে আদিবাসী সমিতির মাঝে চেয়ার বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার জিল্লুর রহমান।
এসময় উপজেলার সিসিডিবির আওতাধীন ১৫টি সমিতির আদিবাসী সমিতির মাঝে মোট ৭৫টি চেয়ার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিসিডিবির এরিয়া ম্যানেজার দর্কা সেন, সমাজ সংগঠক আদুরী মার্ডী, সুমিত্রা রায়সহ ১৫টি সমিতির সভাপতি ও সদস্যরা।

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This

COMMENTS