রবিবার, ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

মোহনপুর উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত

দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুর সদর উপজেলার ৬নং আউলিয়াপুর ইউনিয়নের মোহনপুর উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক সাইদুল ইসলাম খানের অকাল মৃত্যুতে দোয়া-মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ রোববার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মোতালেব এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির প্রচার সম্পাদক বাবু চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শিক্ষক সাইদুল ইসলাম এর অকাল মৃত্যুতে আমি ব্যক্তিগতভাবে মর্মাহত এবং তিনি এই স্কুলের জন্য যে সমস্ত ভালো কাজ করেছেন দোয়া করি আল্লাহ তাআলা তাকে যেন বেহেশত নসিব করেন। তিনি আরো বলেন, এই বিদায় অনুষ্ঠানে শিক্ষার্থীরা যারা বিদায় নিচ্ছেন ভবিষ্যতে লেখাপড়া করে ভালো চাকরি করে তাদের বাবা মায়ের মুখ উজ্জ্বল করবে এবং পাশাপাশি এই স্কুলের সম্মান যেন রাখবেন।
এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সাইদুর রহমান, মোহনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনিসুর রহমান, অভিভাবক সদস্য সাদেকুর রহমানসহ শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা।
বক্তব্য শেষে বিদায়ী শিক্ষার্থীদের সফলতা কামনায় এবং প্রয়াত শিক্ষক সাইদুল ইসলাম খানের রূহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন সিনিয়র শিক্ষক মহিউদ্দীন আহমেদ।

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This

COMMENTS