বাংলাদেশ ছাত্র ফেডারেশন ফুলবাড়ী শাখার প্রথম সম্মেলন অনুষ্ঠিত


নিজস্ব প্রতিবেদক
“সবার জন্য মানসম্মত শিক্ষা ও নিরাপদ শিক্ষা প্রতিষ্ঠানের দাবিতে ঐক্যবদ্ধ হোন” এই স্লোগানকে সামনে রেখে দিনাজপুরের ফুলবাড়ীতে বাংলাদেশ ছাত্র ফেডারেশন ফুলবাড়ী শাখার প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বেলা ১১টায় পৌর শহরের ফুলবাড়ী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় চত্বরে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
আয়োজিত সম্মেলন উদ্বোধন করেন তেল, গ্যাস, খনিজসম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটি ফুলবাড়ী শাখার আহ্বায়ক সৈয়দ সাইফুল ইসলাম জুয়েল। এর আগে সুজাপুর মডেল সরকারী উচ্চ বিদ্যালয় মাঠ থেকে একটি র্যালী বের করেন সংগঠনের নেতাকর্মীরা। র্যালীটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে এসে সমবেত হন। পরে সেখানে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন আমন্ত্রিত অতিথিগণ।
বাংলাদেশ ছাত্র ফেডারেশন ফুলবাড়ী শাখার আহ্বায়ক শাকিরুল ইসলাম শাকি এর সভাপতিত্বে সদস্য সচিব সিফাত সরকার এর সঞ্চালনায় আয়োজিত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন, গণসংহতি আন্দোলন এর সম্পাদক মন্ডলীর সদস্য অ্যাড. মুরাদ মোর্শেদ, সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. আমিরুল ইসলাম কনক, প্রধান বক্তার বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্র ফেডারেশন এর সাধারণ সম্পাদক সৈকত আরিফ। এছাড়াও বক্তব্য রাখেন, তেলগ্যাস কমিটির নেতা হামিদুল ইসলাম, বাংলাদেশ ছাত্র ফেডারেশন এর প্রচার ও প্রকাশনা সম্পাদক মহব্বত হোসেন মিলন, গণসংহতি আন্দোলন ফুলবাড়ী শাখার আহ্বায়ক আবুল খায়ের, সদস্য সচিব আব্দুল মোত্তালিব পাপ্পু প্রমুখ।
