রবিবার, ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

সীমাবদ্ধ সম্পদের সুষ্ঠু ব্যবহারে উন্নয়ন ত্বরান্বিত করতে সরকার বদ্ধপরিকর- হুইপ আখতারুজ্জামান মিয়া

চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি
বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ আলহাজ্ব মো. আখতারুজ্জামান মিয়া এমপি বলেছেন, সরকার সীমাবদ্ধ সম্পদের সুষ্ঠু ব্যবহার করে উন্নয়ন কার্যক্রম ত্বরান্বিত করতে বদ্ধপরিকর। বৈশ্বিক সমস্যা মোকাবেলা করে সরকার প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছে। ইতিমধ্যে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড উদ্বোধন ও খাল খনন এর কাজ শুরু হয়েছে। দেশ বাঁচাতে সরকারকে সহযোগিতা করুন। সরকার সুষম উন্নয়নে আন্তরিক ভাবে কাজ করছে। আজ শনিবার বেলা ১১ টায় উপজেলার ভিয়াইল ইউনিয়নের কাচারী বাজার চত্বরে আয়োজিত স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে ভিয়াইল ইনিয়ন পরিষদ হতে বেকিপুল বাজার পর্যন্ত ৫ কিলোমিটার রাস্তার পাঁকাকরণ উন্নয়ন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত বক্তব্য রাখেন।
উপজেলা নির্বাহী অফিসার ফাতেহা তুজ জোহরার সভাপতিত্বে এসময় উপজেলা প্রকৌশলী মাসুদার রহমান, খানসামা ভাবকী ইউপি চেয়ারম্যান ও জেলা বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক রবিউল আলম তুহিন, চিরিরবন্দর উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সাবেক ভাইস চেয়ারম্যান নুর আলম সরকার দুলু, ভিয়াইল ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক শাহ, চিরিরবন্দর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক অধ্যক্ষ আলহাজ্ব মমিনুল ইসলাম মমিন প্রমূখ বক্তব্য রাখেন।
এছাড়াও প্রধান অতিথি পুনট্রি ইউনিয়ন ভূমি অফিসের সীমানা প্রাচীর উদ্বোধন, বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি পরিদর্শন, মোহনপুর রাবার ড্যাম সংস্কারসহ চিরিরবন্দর অংশে দর্শনার্থীদের বসার ব্যবস্থা কাজের অগ্রগতি পরিদর্শন করেন। এসময় উপজেলা বিএনপি, ইউনিয়ন বিএনপিসহ সকল অঙ্গ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This

COMMENTS