বুধবার, ১৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

গাইবান্ধায় একুশে টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

গাইবান্ধা প্রতিনিধি
বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে গাইবান্ধায় একুশে টেলিভিশনের ২৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। কর্মসূচীর মধ্যে ছিল আলোচনা সভা কেক কর্তন ও র‌্যালী। আজ বুধবার দুপুরে গাইবান্ধা জেলা পরিষদ মিলনায়তনে একুশে টেলিভিশনের জেলা প্রতিনিধি সুর্বণ মোহন্ত মিথুনের সভাপতিত্বে এবং দৈনিক কালের কন্ঠের জেলা প্রতিনিধি আমিতাভ দাস হিমুনের সঞ্চালনায় একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন দৈনিক মাধুকর পত্রিকার সম্পাদক রেজাউল হক, দৈনিক করতোয়ার জেলা প্রতিনিধি সৈয়দ নুরুল ইসলাম জাহাঙ্গীর, মাছরাঙা টেলিভিশনের জেলা প্রতিনিধি সিদ্দিক আলম দয়াল, প্রথম আলোর জেলা প্রতিনিধি শাহাবুল ইসলাম তোতা, চ্যানেল ওয়ান এর জেলা প্রতিনিধি আফরোজা লুনা, ডিবিসি নিউজের জেলা প্রতিনিধি রিকতু প্রসাদ, সময় টেলিভিশনের জেলা প্রতিনিধি বিপ্লব ইসলাম, একাত্তর টিভির জেলা প্রতিনিধি শামীম আল সাম্য, জিটিভি জেলা প্রতিনিধি গোপাল মোহন্ত, মাইটিভি’র জেলা প্রতিনিধি আবতার হোসেন, চ্যানেল আই এর জেলা প্রতিনিধি ফারুক হোসেন,এশিয়ান টিভির জেলা প্রতিনিধি খালেদ হোসেন গোবিন্দগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শওকত জামান, সাংগঠনিক সম্পাদক এবিএস লিটন, দপ্তর সম্পাদক আতিকুর রহমান আতিক, মাধুকর ডট নিউজের মোস্তাফিজার রহমান ফিলিপস প্রমুখ।
পরে কেক কর্তন করা হয়। এরপর একটি বর্ণাঢ্য র‌্যালী বের করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This

COMMENTS