চিরিরবন্দরে বিজ্ঞান মেলার উদ্বোধন


চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের চিরিরবন্দরে ২ দিন ব্যাপী ৪৭ তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষ্যে বিজ্ঞান মেলার উদ্বোধন করা হয়েছে।
আজ বুধবার বেলা ১১ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে ৪৭ তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষ্যে বিজ্ঞান মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ফাতেহা তুজ জোহরা। এসময় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ফজলে এলাহী, উপজেলা সমবায় কর্মকর্তা বাসুদেব পাল, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রায়হান আলী, উপজেলা একাডেমিক সুপারভাইজার প্রাণকৃষ্ণ ঘরামী, দারুল ফালাহ মাদরাসার অধ্যক্ষ সাংবাদিক ইউসুফ আলী, মেহের হোসেন রেসিডেন্সিয়াল মডেল স্কুলের অধ্যক্ষ মিজানুর রহমান প্রমূখ উপস্থিত ছিলেন। মেলায় ১৮ টি স্টলে ১৮ টি শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহন করে।
