রবিবার, ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

বোচাগঞ্জে প্রাথমিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত; অনুপস্থিত ১২৭

বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় প্রাথমিক স্কুল বৃত্তির প্রথম দিনের পরীক্ষা সস্পন্ন হয়েছে। এবার মোট ১৩২ টি সরকারী প্রাথমিক বিদ্যালয় ও ২৬টি কিন্ডার গার্ডেন স্কুলসহ মোট ১৫৮টি স্কুলের ৭৭২ জন শিক্ষার্থী অংশ নেয়।
আজ বুধবার সকালে সেতাবগঞ্জ সরকারী পাইলট মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে উপস্থিত উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আবু বক্কর সিদ্দিক জানান, ৮৯৯ জন শিক্ষার্থীর মধ্যে ৭৭২ জন শিক্ষার্থী অংশ গ্রহন করছে। আজ ৪৮ জন ছাত্র ও ৭৯ জন ছত্রীসহ মোট ১২৭ জন শিক্ষার্থী অনুপস্থিত ছিলো। কেন্দ্র সচিব ও সেতাবগঞ্জ সরকারী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. জাহাঙ্গীর কবীর সোহাগ জানান, কোন রকম বহিষ্কার ছাড়াই প্রথম দিনের বৃত্তি পরীক্ষা শেষ হয়েছে। পরীক্ষার্থীদের উপস্থিতির হার ৮৬শতাংশ।

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This

COMMENTS