রবিবার, ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

পাঁচবিবির ছোট যমুনা নদীর পার কেটে মাটি বিক্রির অভিযোগ

মো. বাবুল হোসেন, জয়পুরহাট প্রতিনিধি
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ধরঞ্জী ইউনিয়নের সমসাবাদ এলাকার ছোট যমুনা নদীর পানি প্রবাহের পথ বন্ধ করে অবৈধ ভাবে নদীর পার কেটে মাটি বিক্রি ও কৃষকের জমি থেকে জোরপূর্বক বালু উত্তোলন করার অভিযোগ উঠেছে জহুরুল ইসলাম নামের এক ব্যক্তির বিরুদ্ধে। আরিফুল ইসলাম নামের এক ক্ষতিগ্রস্ত কৃষক প্রতিকার চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) বরাবর আবেদন করেছেন।
অভিযোগে সূত্রে জানা যায়, ভূমিখেকো জহুরুল ইসলাম সরকারী নিয়মনীতি তোয়াক্কা না করে সমসাবাদ এলাকায় ছোট যমুনা নদীর পানি প্রবাহের বন্ধ করে অবাধে নদীর পার কেটে মাটি বিক্রি করছেন। এছাড়াও নদীর তীরবর্তী কৃষকের জমি থেকে জোড়পূর্বক বালু উত্তোলন করেন। এ কারণে কৃষকের আবাদী জমি গুলো নষ্ট হওয়ার উপক্রম হয়ে পড়েছে। কৃষকরা মাটি কাটা ও বালু উত্তোলনে বাধা দিলে তাদের লাঞ্চিত, ভয়ভীতি ও হুমকি প্রদান করে। এঘটনায়ও পাঁচবিবি থানায় লিখিত অভিযোগ করেছেন ঐ কৃষক।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. বেলায়েত হোসেন অভিযোগের বিষটি নিশ্চিত করে বলেন, সেখানে অভিযান চলাকালে কাউকে না পাওয়াই ভেকুর যন্ত্রাংশ জব্দ করে নিয়ে আসা হয়।

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This

COMMENTS