রবিবার, ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

সাদুল্লাপুরে কৃষি বিভাগের পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধার সাদুল্লাপুরে উপজেলা কৃষি বিভাগের আয়োজনে “পার্টনার কংগ্রেস” অনুষ্ঠিত হয়েছে। ২০২৫-২৬ অর্থবছরে এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনারশীপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রোগ্রামের আওতায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
আজ রোববার উপজেলা অডিটরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষিবিদ আতিকুল ইসলাম, উপপরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ী, গাইবান্ধা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসানের সভাপতিত্বে এবং উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আব্দুর রবের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষিবিদ ড. তৌফিক আরিফিন, ডেপুটি প্রোগ্রাম ডিরেক্টর, পার্টনার (খামারবাড়ী, ঢাকা), কৃষিবিদ অশোক কুমার রায়, সিনিয়র মনিটরিং অফিসার, পার্টনার প্রোগ্রাম (রংপুর অঞ্চল), কৃষিবিদ আদুজ্জামান, জেলা প্রশিক্ষণ কর্মকর্তা, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, গাইবান্ধা এবং সাদুল্লাপুর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ অপূর্ব ভট্টাচার্য।
এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আব্দুস ছালাম, উপজেলা জামায়াতের আমীর এরশাদুল হক ইমন, সাদুল্লাপুর রিপোর্টার্স ক্লাবের সভাপতি শহিদুল হক, সমকাল প্রতিনিধি শাহজাহান সোহেল, কৃষক সুজন মিয়াসহ অন্যান্যরা।
অনুষ্ঠানে বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মীসহ শতাধিক পিএফএস ও নন-পিএফএস কৃষক-কৃষাণী অংশগ্রহণ করেন।
কৃষকদের উদ্বুদ্ধ করতে আধুনিক ও স্মার্ট কৃষি প্রযুক্তি, পুষ্টিকর শাক-সবজি এবং বিভিন্ন ফসলের প্রদর্শনী উপস্থাপন করা হয়।

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This

COMMENTS