পলাশবাড়ীতে ববিতা হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ


গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার ঢোলভাঙ্গা বাজার এলাকার গৃহবধু ববিতা হত্যাকারীদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে এক মানববন্ধন ও গাইবান্ধা পলাশবাড়ী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে এলাকাবাসী।
আজ রোববার উপজেলার ঢোলভাঙ্গা বাজার বাসষ্ট্যান্ড এলাকায় এ মানববন্ধন ও সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে। এ সময় সড়কের দুই পাশের যানবাহন চলাচল বন্ধ হয়ে ব্যাপক জনদুর্ভোগের সৃষ্টি হয়। এ খবর পেয়ে পলাশবাড়ী থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে আসামীদের গ্রেফতারের আশ্বাস দিলে এলাকাবাসী অবরোধ প্রত্যাহার করে নেয়।পরে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
মানববন্ধন শেষে সড়ক অবরোধ করে বিক্ষোভ চলাকালীন সময় পরিবার ও স্বজনের দাবি গুলো তুলে ধরে বক্তব্য রাখেন বদিজ্জামান বদে, শিমুল মেম্বার, নুরুল আমিনসহ নিহতের পরিবারের সদস্য ও আত্মীয় স্বজন।
উল্লেখ্য, গত ২৮ মার্চ ২০২৬ ইং তারিখে পলাশবাড়ী উপজেলার ঢোলভাঙ্গা এলাকায় অবসর প্রাপ্ত সেনা সদস্যের ভাড়া বাসায় খুনের শিকার হয় গৃহবধু ববিতা। এঘটনায় থানায় মামলা হলে পুলিশ ববিতার স্বামী হারুনকে গ্রেফতার। অপরদিকে এঘটনায় জড়িত অন্যান্য ব্যক্তিদের দ্রুত গ্রেফতারের ও দৃষ্টান্ত মুলক শাস্তির দাবিতে এ মানববন্ধন ও সড়ক অবরোধ করে বিক্ষুদ্ধ এলাকাবাসী।
