বুধবার, ১৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

চিরিরবন্দরে জাঁকজমকপুর্ণভাবে পহেলা বৈশাখ উদযাপন

চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের চিরিরবন্দরে জাঁকজমকপুর্ণভাবে পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষ্যে বৈশাখী শোভাযাত্রা, আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার সকাল ৯ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা চত্বর থেকে প্রধান অতিথি জাতীয় সংসদের হুইপ আলহাজ্ব মো. আখতারুজ্জামান মিয়া এমপির নেতৃত্বে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের কয়েকটি রাস্তা প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা চত্বরে সমাপ্ত হয়। শোভাযাত্রায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কয়েক হাজার শিক্ষার্থী নানান ধরনের বর্ণিল সাজে সজ্জিত হয়ে অংশগ্রহন করেন।
উপজেলা নির্বাহী অফিসার ফাতেহা তুজ জোহরার সভাপতিত্বে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভায় প্রধান অতিথি ছাড়াও অন্যান্যের মধ্যে সহকারি কমিশনার (ভূমি) শাহানা আফরোজ, থানার অফিসার ইনচার্জ মাহমুদুন নবী, উপজেলা প্রাণিসম্পদ অফিসার রায়হান আলী, উপজেলা কৃষি অফিসার জোহরা সুলতানা প্রমূখ বক্তব্য রাখেন। শেষে উপজেলা শিল্পকলা একাডেমি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সমন্বয়ে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। নববর্ষ উপলক্ষে সকল অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ, সামাজিক সাংস্কৃতিক সংগঠন স্বতঃস্ফুর্তভাবে অংশ নেয়।

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This

COMMENTS