বুধবার, ১৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

স্বামীকে মাদকাসক্তি কেন্দ্রে দেওয়ায় অপহরণের অভিযোগ, প্রতিবাদে স্ত্রীর সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক
দিনাজপুরের ফুলবাড়ী পৌর শহরের সুজাপুর গ্রামের বাসিন্দা ফুলবাড়ী বাজারের কাপড় ব্যবসায়ী দেলোয়ার হোসেন মামুনকে মাদকাসক্তি কেন্দ্রে দেওয়ায় স্ত্রী এবং শ্যালকের বিরুদ্ধে অপহরণের অভিযোগ তুলেছেন স্বামী মামুন। এরই প্রতিবাদে প্রকৃত ঘটনা তুলে ধরে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী স্ত্রী মোছা. মিনারা পারভীন ও শ্যালক জাহাঙ্গীর আলম মিলন।
আজ মঙ্গলবার দুপুরে পৌর শহরের বীরমুক্তিযোদ্ধা কমপ্লেক্সে অনলাইন প্রেসক্লাবে এই সংবাদ সম্মেলন করেন তারা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মোছা. মিনারা পারভীন।
তিনি বলেন, আমার স্বামী মো. দেলোয়ার হোসেন মামুন ২০২১ সাল থেকে নিয়মিত মাদকাসক্ত এবং একজন পরনারী আসক্ত ব্যক্তি। আমার স্বামী আমাকে নিয়মিত নির্যাতন ও শারীরিক ভাবে মারধর করেন। বাধ্য হয়ে দীর্ঘ আড়াই বছর ধরে ভাইয়ের বাসায় অবস্থান করছি। এই দীর্ঘ সময়ে আমাকে বা আমার ডাক্তার পড়ুয়া মেয়েকে কোন ধরণের ভরণপোষণ বা খরচাপাতি প্রদান করেনা। বারংবার সমাধানের চেষ্টা করে ব্যর্থ হয়ে তার বিরুদ্ধে আদালতে মামলা পর্যন্ত করেছি। আমি আমার স্বামীকে অনেক চেষ্টা করেছি ভালো করার জন্য, কিন্তু সে কোনো ভাবেই ভালো হতে চায় না।
তিনি আরও বলেন, আমার বড় মেয়ে ঢাকায় একটি বেসরকারি মেডিকেলে অধ্যায়নরত রয়েছে। আমার স্বামী আমার মেয়েকে প্রায় প্রায় ফোন দিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করে। এমতাবস্থায় আমি ও আমার সন্তানেরা আলোচনা সাপেক্ষে আমার স্বামীকে রংপুর শান্তি মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে রাখার সিদ্ধান্ত গ্রহন করি।
গত ২৭ মার্চ রাত আনুমানিক সাড়ে ৮টার সময় আমি ও আমার বড় মেয়ে, রংপুর শান্তি মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের সাথে যোগাযোগ করে তাদেরকে আসতে বলি এবং আমার স্বামীকে তাদেরকে দেখিয়ে দেই। তখন ওই মাদকাসক্তি কেন্দ্রের লোকজন আমার স্বামীকে ধরে গাড়িতে উঠাতে যায়। এ সময় আমার সাথে ধস্তাধস্তির একপর্যায়ে আমার স্বামীর মাথায় এবং চোখে গাড়ির সাথে ধাক্কা লাগে ও সামান্য আহত হয়।
তিনি বলেন, বর্তমানে আমার স্বামীকে রংপুর শান্তি মাদকাসক্তি নিরাময় কেন্দ্র থেকে আমার শ্বশুর ও আমার দেবর জোরপূর্বক বের করে নিয়ে এসেছে। সেখান থেকে বের হয়ে এসে আমাকেসহ আমার পরিবারের সদস্যদের জড়িয়ে থানায় অপহরণের অভিযোগ করেছে। তার করা অভিযোগে যাদের নাম ব্যবহার করা হয়েছে তাদের কেউই ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না। শুধু আমি, আমার বড় মেয়ে ও রংপুর শান্তি মাদকাসক্ত নিরাময় কেন্দ্রের লোকজন ছিলাম। শুধু তাই নয়, ওই অভিযোগকে পুঁজি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপহরণ ও ৫লাখ টাকা ছিনতাইয়ের সংবাদ ছড়িয়ে অপপ্রচার চালানো হচ্ছে।
আমি আমার স্বামীকে রংপুর শান্তি মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে রেখে ভালো করার আশা করেছিলাম, যাতে আমার সন্তানেরা পিতৃস্নেহে বেড়ে উঠতে পারে। আমি তার করা অপহরণের আভিযোগের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। একই সাথে আমাদের প্রতি তুচ্ছ তাচ্ছিল্য, হুমকি ধামকি ও তার লোকজন দ্বারা গুম করার হুমকি প্রদানের প্রতিবাদ করছি। তিনি আমাদেরকে বিভিন্ন ভাবে মিথ্যা মামলায় জড়ানোর চেষ্টা করছেন। আমরা এর তিব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি।
এসময় উপস্থিত ছিলেন ভুক্তভোগী মিনারা পারভীনের ছোট ভাই জাহাঙ্গীর আলম মিলন।

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This

COMMENTS