নন্দীগ্রামে নানা আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন


নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার নন্দীগ্রামে নানা আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষ্যে আজ মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বৈশাখী শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি নন্দীগ্রাম শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
এরপর উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার শারমিন আরা’র সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ৩৯, বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মো. মোশারফ হোসেন।
ওই সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রোহান সরকার, উপজেলা কৃষি অফিসার গাজিউল হক, উপজেলা প্রাণিসম্পদ অফিসার কল্পনা রানী রায়, থানার অফিসার ইনচার্জ (ওসি) তারিকুল ইসলাম, উপজেলা প্রকৌশলী নুরনবী খান, উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার, সাংগঠনিক সম্পাদক ইয়াছিন আলী, আব্দুল হাকিম, পৌর বিএনপির সভাপতি আলেকজান্ডার, সাধারণ সম্পাদক এ,এম শফিউল আলম সুমন, সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা, এনামুল হক বাচ্চু, পৌর কৃষক দলের সভাপতি ও সাবেক মেয়র সুশান্ত কুমার শান্ত, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহবায়ক কোরবান আলী, বুড়ইল ইউপি চেয়ারম্যান জিয়াউর রহমান জিয়া, সদর ইউপি চেয়ারম্যান রেজাউল করিম কামাল, ভাটরা ইউপি চেয়ারম্যান ভারপ্রাপ্ত মাহাবুর রহমান, থালতামাজগ্রাম ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন, ভাটগ্রাম ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, উপজেলা নিরাপদ সড়ক চাই (নিসচা)’র সভাপতি ও যুবদল নেতা জামাল হোসেন, নন্দীগ্রাম মডেল প্রেসক্লাবে সাধারণ সম্পাদক প্রভাষক জাকারিয়া লিটন, যুগ্ম-সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুর রউফ উজ্জল, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান তারেক, মনসুর হোসেন কলেজ ছাত্রদলের সভাপতি ফিরোজ আহম্মেদ শাকিল প্রমুখ।
পরে উপজেলা শিল্পকলা একাডেমির শিল্পীদের অংশগ্রহণে বৈশাখী সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
