বুধবার, ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

শিক্ষা উপবৃত্তি পেল মধ্যপাড়া খনি শ্রমিকদের ৫২ সন্তান

নিজস্ব প্রতিবেদক
দিনাজপুরের মধ্যপাড়া পাথর খনিতে কর্মরত শ্রমিকদের উচ্চশিক্ষায় অধ্যায়নরত ৫২ জন শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপবৃত্তির অর্থ প্রদান করেছে খনির ঠিকাদারী প্রতিষ্ঠান জার্মানীয়া-ট্রেস্ট কনসোর্টিয়াম (জিটিসি)।
আজ মঙ্গলবার বিকেল ৩টায় দিনাজপুরে মধ্যপাড়া পাথরখনির সন্মুখে অবস্থিত জিটিসি চ্যারিটি হোমে মধ্যপাড়া পাথর খনিতে কর্মরত শ্রমিকদের উচ্চ শিক্ষায় অধ্যায়নরত সন্তানদের উপবৃত্তির এই অর্থ প্রদান করা হয়।
মধ্যপাড়া পাথর খনির সন্মুখে অবস্থিত জিটিসি চ্যারিটি হোমে খনিতে কর্মরত শ্রমিকদের উচ্চ শিক্ষায় অধ্যায়নরত শিক্ষার্থীর মাঝে মাসিক শিক্ষা উপবৃত্তির অর্থ শিক্ষার্থী ও অভিভাবকদের হাতে এই বৃত্তির অর্থ প্রদান করেন জার্মানীয়া-ট্রেস্ট কনসোর্টিয়াম জিটিসি’র নির্বাহী পরিচালক মো. জাবেদ সিদ্দিকী এর পক্ষে উপ-মহাব্যবস্থাপক মো. জাহিদ হোসেন।
উল্লেখ্য,মধ্যপাড়া পাথর খনির ব্যবস্থাপনা, রক্ষনাবেক্ষণ এবং উৎপাদন কাজে নিয়োজিত দেশীয় একমাত্র মাইনিং কোম্পানী জার্মানীয়া কর্পোরেশন লিমিটেড ও বেলারুশ কোম্পানী এর যৌথ প্রতিষ্ঠান জার্মানীয়া ট্রেস্ট কনসোর্টিয়াম (জিটিসি) তাদের অধীনে কর্মরত খনি শ্রমিকসহ সংশ্লিষ্ট খনি এলাকাবাসীর মাঝে সেবামূলক এবং বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালনা করছে।
এরই অংশ হিসেবে শ্রমিকদের উচ্চ শিক্ষায় অধ্যায়নরত সন্তানদের মাঝে মাসিক শিক্ষা উপবৃত্তি কার্যক্রম এবং পাথরখনির এলাকাবাসীর জন্য বিনামূল্যে চিকিৎসা পরামর্শ সেবাপ্রদানসহ বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালনার লক্ষ্যে সমাজ কল্যাণ সংস্থা “জিটিসি চ্যারিটি হোম” স্থাপন করেছে। জিটিসি চ্যারিটি হোমে ১জন অভিজ্ঞ এমবিবিএস ডাক্তার দ্বারা সপ্তাহে ৫ দিন খনি এলাকার মানুষের জন্য বিনামূল্যে স্বাস্থ্য পরামর্শ সেবা কার্যক্রম চলমান রয়েছে। সেখানে প্রতিদিন গড়ে খনি এলাকার প্রায় অর্ধশত রোগী এই চিকিৎসা সেবা গ্রহণ করছেন।

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This

COMMENTS