বৃহস্পতিবার, ২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

নন্দীগ্রামে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার নন্দীগ্রামে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) চেয়াপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার বাদ আসর নন্দীগ্রাম কলেজ জামে মসজিদে উক্ত দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ওই সময় উপস্থিত ছিলেন নন্দীগ্রাম উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, সাংগঠনিক সম্পাদক আব্দুল হাকিম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক কে.এম শফিউল আলম সুমন, সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা, যুগ্ম-সাধারণ সম্পাদক রেজাউল করিম, ছাত্র বিষয়ক সম্পাদক সানাউল বাকী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহবায়ক কোরবান আলী, পৌর যুবদলের আহবায়ক গোলাম রব্বানী, পৌর ছাত্রদলের সভাপতি রাকিবুল হাসান পলিন, সাধারণ সম্পাদক নুরনবীসহ স্থানীয় নেতৃবৃন্দ ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।
দোয়া পরিচালনা করেন নন্দীগ্রাম কলেজ জামে মসজিদের পেশ ঈমাম হাফেজ মুফতি মাওলানা মো. মুশফিকুর রহমান।

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This