বৃহস্পতিবার, ২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

পাঁচবিবিতে ৫ জয়ীতা পেল বেগম রোকেয়া সম্মাননা

জয়পুরহাট প্রতিনিধি
জয়পুরহাটের পাঁচবিবির উপজেলার নিজ কর্মক্ষেত্রে সফল অদম্য নারীদের মাঝে বেগম রোকেয়া সম্মাননা সনদ ও ক্রেষ্ট প্রদান করা হয়েছে।
আজ মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সেলিম আহমেদের সভাপতিত্বে আন্তর্জাতিক নারী নির্যাতন পক্ষ ও বেগম রোকেয়া দিবস-২৫ উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোছা. মাহমুদা খাতুন পপি, থানার তদন্ত কর্মকর্তা মো. ইমায়েদুর আজাদী, মহিলা বিষয়ক কর্মকর্তা মো. ওবায়দুর রহমান ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সাংবাদিক আব্দুল হাই মাষ্টার ও প্রেসক্লাবের সভাপতি আজাদ আলী সহ বিভিন্ন সরকারি, বে-সরকারি, এনজিও প্রতিনিধি ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা।
পরে উপজেলার ৫জন সফল অদম্য নারীকে রোকেয়া সম্মাননা প্রদান করেন অতিথিবৃন্দ।

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This