মাদ্রাসা ছাত্রদের নিয়ে সেতাবগঞ্জ রিপোর্টার্স ইউনিটির ইফতার মাহফিল


বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
পবিত্র মাহে রমজান উপলক্ষে মাদ্রাসার শিশুদের অংশগ্রহণে ইফতার মাহফিলের আয়োজন করেছে সেতাবগঞ্জ রিপোর্টার্স ইউনিটি।
আজ মঙ্গলবার (১৭ মার্চ) সেতাবগঞ্জ-এ সংগঠনটির নিজস্ব কার্যালয়ে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মুক্তার হোসেন। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সেক্রেটারি আবুল ওহাবসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ। মাদ্রাসার শিশুদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ইফতার করেন তারা।
ইফতারের আগে সংক্ষিপ্ত আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পরে শিশুদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। আয়োজকরা জানান, মাহে রমজানের মানবিক শিক্ষা ছড়িয়ে দেওয়া এবং শিশুদের পাশে দাঁড়ানোর লক্ষ্যে এ আয়োজন করা হয়েছে।
সংগঠনের নেতারা ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
