

বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের বোচাগঞ্জে চলমান মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে মাদকসহ ৪জনকে আটক করার পাশাপাশি আদালত কর্তৃক ওয়ারেন্ট ভুক্ত একজন আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।
মাদকসহ আটককৃতদের দিনাজপুর আদালতে প্রেরণ করা হয়েছে। মামলা সূত্রে জানাগেছে, শনিবার দিবাগত রাতে বোচাগঞ্জ উপজেলাধীন সেতাবগঞ্জ পৌরসভার ৭নং ওয়ার্ডের বনমালী হরিজন পাড়ার বসবাসকারী তানিয়া রানীর বাসায় মাদক কেনা বেচা চলছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বোচাগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. মিজানুর রহমান এর নির্দেশে এসআই শামীম সরকার সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ অভিযান চালিয়ে ৪১ পুড়িয়া গাঁজা ও ১পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ৪ জনকে আটক করে।
শনিবার রাতেই মাদকসহ আটককৃত ৪ জনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী একটি নিয়মিত মামলা দিয়েছে বোচাগঞ্জ থানা পুলিশ। যার মামলা নং-১৩।
মামলার আসামীরা হলেন, উপজেলার সেতাবগঞ্জ পৌর এলাকার বনমালী হরিজন পাড়ার মৃত সোহেল লাল এর স্ত্রী তানিয়া রানী (৩৪), মেলাগাছি গোরস্থান পাড়ার মৃত জয়নাল আবেদীনের ছেরে মো. সিরাজুল ইসলাম (৫৮), মুরারীপুর এলাকার নীলকন্ঠ রায়ের ছেলে রিপন চন্দ্র রায় (১৯) এবং খানসামা উপজেলার বাবুপাড়ার সর্বেশ্বর রায় আকাশের ছেলে সৌরভ রায় সিপন (২০)। এছাড়াও বোচাগঞ্জের লোহাগাঁও এলাকার নিজাম উদ্দীনের ছেলে মো. মাসুদ রানা (৪০) কে আদালত কর্তৃক ওয়ারেন্ট মূলে গ্রেফতার করা হয়েছে।
অপর দিকে একের পর এক মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মাদক উদ্ধারের পাশাপাশি মাদক বিক্রেতা ও মাদক সেবীদের গ্রেফতার করায় বোচাগঞ্জ থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমানকে ধন্যবাদ জানিয়েছে এলাকার সচেতন মানুষসহ অভিভাবকবৃন্দ।
এবিষয়ে বোচাগঞ্জ থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান জানান, মাদকের কড়াল গ্রাসে যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। আগামী প্রজন্মকে মাদকমুক্ত সমাজ উপহার দেয়ার জন্য আমাদের যা যা করণীয় আমরা করব। সমাজ থেকে মাদক নির্মূলে আমরা জনসাধারণের সর্বাত্মক সহযোগিতা কামনা করছি। মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে। মাদকের সাথে জড়িত কাউকে ছাড় দেয়া হবে না।
