×

প্রতিবন্ধী শিশু মনিরের পরিবারের পাশে হিলি যুবশক্তি ফাউন্ডেশন

হিলি (দিনাজপুর) প্রতিনিধি
হাকিমপুরে বাবা হারানো এতিম প্রতিবন্ধী শিশু মনির (৫) এর পরিবারের মুখে হাসি ফুটাতে পাশে দাঁড়িয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘হিলি যুবশক্তি ফাউন্ডেশন’।
আজ শনিবার দুপুরে হাকিমপুর হিলি পৌরসভার জালালপুর গ্রামে তার পরিবারকে একটি ছাগল ও খাদ্য সামগ্রী উপহার তুলে দেয় স্বেচ্ছাসেবী সংগঠনটি।
মনিরের মা মোমেন বেগম বলেন, আমার ছেলে প্রতিবন্ধী তার বয়স ৫ বছর। সে সমাজের আর দশটা ছেলের মতো চলাফেরা করা, বন্ধুদের সাথে খেলাধুলা করতে পারে না। আমি মা খুব কষ্ট অন্যর বাড়িতে কাজ করে তার মুখে খাবার দিতে চাই। অশ্রুসিক্ত মনিরের মা বলেন, ওর বাবা বেশ কিছু দিন আগে মৃত্যুবরণ করায় আমাদের পরিবারে আরও অন্ধকারের ছায়া নেমে আসে। তারপরও খুব কষ্ট করে সংসার চালায় কিন্তু ভিক্ষা করি না। আজ আমাদের এতিম পরিবারের পাশে দাঁড়িয়েছে যারা আল্লাহ অবশ্যই তাদের ভালো করবেন।
হিলি যুবশক্তি ফাউন্ডেশন স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি শোয়াইব আহমেদ সাজিদ বলেন, আমাদের সংগঠটি একটি স্বেচ্ছাসেবী সংগঠন। আমাদের কোন ফান্ড নেই। বাবা মা আমাদের জন্য হাত খরচের যে টাকা দেয় তার থেকে কিছু টাকা বাঁচিয়ে একত্রিত করে সমাজের অসহায়, দরিদ্র ও প্রতিবন্ধী এবং গরীব মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর চেষ্টা করি। প্রতিবন্ধী শিশু মনিরের বিষয়টা আমাদের নজরে আসলে আমরা খোঁজ নিয়ে আমাদের সাধ্য অনুযায়ী তার পরিবারের জন্য একটি ছাগল ও কিছু খাদ্য সামগ্রী নিয়ে তার বাসায় উপস্থিত হয়েছি। এসময় প্রতিবন্ধী মনিরের মুখের হাসিটা আমাদের সব চাওয়া পাওয়া পূরণ করে দিয়েছে।
এসময় সংগঠনের সদস্য আতিকুল ইসলাম, সৌরভ আহমেদ, সিয়াম, তারেক সাজ্জাদুল, রবিউল ইসলাম সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

যে ঘরগুলোতে * চিহ্ন রয়েছে সেগুলো অবশ্যই পূরণ করতে হবে।