×

হিলিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু

হিলি (দিনাজপুর) প্রতিনিধি
সারাদেশের ন্যায় দিনাজপুরের হাকিমপুর হিলিতে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে।
আজ শনিবার সকাল ১১টায় হাকিমপুর উপজেলা হলরুমে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারাদেশে প্রধানমন্ত্রী তারেক রহমান ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কাজের উদ্বোধন করেন।
এসময় উপস্থিত শিক্ষার্থীদের ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার পরিচ্ছন্নতা সম্পর্কে দিক নির্দেশনা মূলক পরামর্শ প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার জর্জ মিত্র চাকমা।
এরপর উপজেলা চত্বরে বিভিন্ন স্থানে ডেঙ্গু প্রতিরোধ স্প্রে করেন এবং ময়লা আবর্জনা পরিচ্ছন্নতা কাজ শুরু করা হয়। পরিস্কার ও পরিচ্ছন্নতা কাজে অংশ গ্রহণ করেন উপজেলা বিএনপির সভাপতি মো. ফেরদৌস রহমান, হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. জাকির হোসেন, কাব লিডার মাহিদুল ইসলাম সহ অনেকে। এই কার্যক্রমে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউটস শিক্ষার্থীরা অংশ গ্রহণ করেন।
এসময় হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জজ মিত্র চাকমা, সহকারী কমিশনার ভূমি মেহেদী ইমাম, হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি মো. ফেরদৌস রহমান, হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. জাকির হোসেন, উপজেলা স্কাউটসের সাধারণ সম্পাদক আফতাবুজ্জামান তাজ, কমিশনার আনোরুল হক টুকু, একাডেমিক সুপার ভাইজার সাখাওয়াত হোসেনসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ।

মন্তব্য করুন

যে ঘরগুলোতে * চিহ্ন রয়েছে সেগুলো অবশ্যই পূরণ করতে হবে।