×

দিনাজপুরে ইমাম কল্যাণ সংস্থার উদ্যেগে সিরাত কনফারেন্স অনুষ্ঠিত

দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুর ইমাম কল্যান সংস্থার উদ্দোগ্যে সিরাত কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সকল ৯টা হতে দুপুর ১২.৩০ মিনিট পর্যন্ত জিলা স্কুল অডিটোরিয়াম এ সিরাত কনফারেন্স অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নুর নবী। পৌর বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মহিউদ্দিন মন্ডল বকুল. দিনাজপুর চেম্বার্স অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রিস এর পরিচালক বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মোস্তফা কামাল মিলন।
দিনাজপুর ইমাম কল্যাণ সংস্থার সভাপতি মুফতী আব্দুল কাইয়ুমের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মুফতী হাবিবুল্লাহ বাহার এর সঞ্চালনায় সিরাত কনফারেন্স এর প্রধান মেহমান হিসেবে বক্তব্য রাখেন বীরগঞ্জ হোসাইনিয়া মাদরাসার পরিচালক মাওলানা নুরুল ইসলাম (সিলেটি হুজুর)
অনুষ্ঠানে বক্তারা মহানবী হযরত মুহাম্মদ সা:-এর জীবন ও কর্মের বিভিন্ন দিক তুলে ধরে বলেন, মহানবীর আদর্শ আমাদের ব্যক্তি, পরিবার ও সমাজ জীবনে অনুসরণের মাধ্যমে একটি ন্যায়ভিত্তিক ও কল্যাণমুখী সমাজ গড়ে তোলা সম্ভব।
আমন্ত্রিত ওলামায়ে কেরামদের মধ্যে উপস্থিত ছিলেন দিনাজপুর বড়ইল মাদরাসার পরিচালক মাওলানা আব্দুল কাইয়ুম, মাখাদিজা (রা:) বালিকা মাদরাসার অধ্যক্ষ মুফতী খায়রুজ্জামান, নুনাইচ মাদরাসার পরিচালক মাওলানা রাশেদুল ইসলাম, গোলাপ বাগ মদিনাতুল উলুম কওমী মাদরাসার পরিচালক মুফতী শোয়াইব আহমেদ, জামিয়া আরাবিয়া নিউটাউন মাদরাসার পরিচালক মাওলানা শরিফুল ইসলাম, শাইখুল হাদিস জামিয়া আরাবিয়া নিউটাউন মাদরাসার মুফতী আদুর রউফ, জামিয়াতুস সুন্নাহ মাদরাসার পরিচালক মাওলানা সোহরাব হোসাইন, ইমাম প্রশিক্ষণ একাডেমির প্রশিক্ষক মুফতী সাব্বির আহমাদ, মাদরাসাতু সওতিল কুরআন পরিচালক মাওলানা রেজাউল করিম, মাহমুদিয়া কাসিমুল উলুম মাদরাসার পরিচালক মাওলানা জোবায়ের সাঈদ, আলামিয়া মাদরাসার মাওলানা নুর আলম, মারকাজু বুহুসিল আলিয়া মাদরাসার মুফতী আব্দুর রাকিব সহ বিভিন্ন প্রতিষ্ঠানের আলেম ওলামা, ইমামগণ আলোচনায় অংশ নেন। এ সময় দিনাজপুর ইমাম কল্যান সংস্থার জেলা শাখার সাধারণ সম্পাদক মো. আমিরুল ইসলাম জমিরী, সহ সভাপতি মাওলানা সাদেকুল ইসলাম, মাওলানা সামসুল ইসলাম, মাওলানা শরিফুজ্জামান সহ সাধারণ সম্পাদক মাওলানা দেলোয়ার হুসাইন সাইদী, কোষাধ্যক্ষ হাফেজ মোহাম্মদ বদিউজ্জামান, সমাজ কল্যাণ সম্পাদক হাফেজ মো. হযরত আলীসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

যে ঘরগুলোতে * চিহ্ন রয়েছে সেগুলো অবশ্যই পূরণ করতে হবে।