

হিলি (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের হাকিমপুরে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন করছেন আয়েশা সিদ্দিকা (১৮) নামে এক তরুনী। গত বৃহস্পতিবার থেকে তিনি এই অনশন পালন করছেন।
ভূক্তভোগী ওই তরুনী জানান, ইমন হোসেন আমাকে প্রেমের ফাঁদে ফেলে। এরপর সে বিয়ের প্রলোভনে আমার সাথে বিভিন্ন সময়ে শারীরিক সম্পর্ক করে। এখন বিয়ের জন্য বললে সে বিয়ে না করার বিভিন্ন তালবাহানা করে পালিয়ে বেড়াচ্ছে।
স্থানীয় নওপাড়া গ্রামের বাসিন্দারা জানান, উপজেলার নওদাপাড়ার গ্রামের আবু বক্কর সিদ্দিকের মেয়ে আয়েশা সিদ্দিকা নওপাড়া বালিকা হাইস্কুলে লেখাপড়া করতো। গত বছর আয়েশা সেখান থেকে এসএসসি পরীক্ষা দেয়। স্কুলে লেখাপড়া করার সময় ইমনের সাথে তার পরিচয় হয়। এরপর থেকে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। প্রায় এক বছর চলে তাদের এই সম্পর্ক। একপর্যায়ে দুইজনের মধ্যে শারীরিক সম্পর্কও হয়। ইমন বিয়ে করবে না বলে মেয়েটি তার বাড়ির সামনে গত দুইদিন ধরে বসে আছে। আমরা এলাকাবাসী এব্যাপারে বিব্রত। উভয় পরিবারের সাথে কথাবার্তা চলছে। দেখা যাক কি হয়?
ভুক্তভোগী তরুনী আয়েশা সিদ্দিকা অভিযোগ করেন, ইমন বিয়ের প্রলোভন দিয়ে আমার সাথে একাধিকবার শারীরিক সম্পর্ক করেছে। এখন বিয়ের কথা বললে সে বিভিন্ন তালবাহনা করছে। গত বৃহস্পতিবার দুপুরে বিয়ের দাবি নিয়ে ইমনের বাড়িতে যায়। তখন ইমনের মা আমাকে ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেয়। উপায় না পেয়ে আমি ইমনের বাড়ির সামনে অনশন করছি। আমি এখান থেকে যাব না। ইমনকে বিয়ে করব। সে আমার সবকিছু শেষ করেছে। তাকে ছাড়া বাঁচব না।
জানাগেছে, ইমন একই উপজেলার ঘাসুড়িয়া গ্রামের ইব্রাহীম সরকারের ছেলে। বাড়ীর সামনে প্রেমিকার অনশনের পর থেকে ইমন পালিয়ে বেড়াচ্ছে।
উপজেলার খট্টামাধবপাড়া ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ড ইউপি সদস্য মো. মোবারক আলী সত্যতা নিশ্চিত করে জানান, তাদের মধ্যে দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক আছে বলে জেনেছি। ছেলেটি এখন বিয়ে করতে চাচ্ছে না। একারণে বিয়ের দাবীতে মেয়েটি অনশন করছে। এ বিষয়ে উভয় পরিবারকে নিয়ে আলাপ-আলোচনা করা হচ্ছে। কি সমাধান হয় পরে জানা যাবে।
এদিকে ভূক্তভোগী মেয়ের পরিবার অভিযোগ করে জানান, স্থানীয় বিএনপির এক নেতা ছেলের পরিবারের কাছ থেকে টাকা নিয়ে বিয়ের বিরোধীতা করছে। তার সাহসে ছেলে পক্ষরা আমাদের নানা ভাবে হুমকি দিচ্ছে। ওই ছেলের সাথে আমাদের মেয়েকে বিয়ে দিব।
