×

বীরগঞ্জে ৯৯৯এর সহায়তায় প্রবাসীর পাসপোর্টসহ ব্যাগ উদ্ধার

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
সৌদি প্রবাসী দেশে ফিরে ঢাকা থেকে নিজ বাড়ি ঠাকুরগাঁ সালন্দর যাওয়ার পথে ১০ মাইলে যাত্রা বিরতি কালে তিনি তার মূল্যবান কাগজপত্র পাসপোর্টসহ ব্যাগ গাড়িতে রেখে ওয়াশরুমে যান।
ফিরে এসে দেখেন তাকে বহনকারী হানিফ পরিবহনের গাড়িটি তাকে না নিয়ে গন্তব্যে রওনা দিয়ে চলে গেছে। প্রবাসী মোজাম্মেল হক তাৎক্ষণিক জরুরী সেবা ৯৯৯-এ ফোন দেন।
কর্তৃপক্ষ ঘটনাটি বীরগঞ্জ থানায় জানালে থানার এসআই রায়হান নবী গাড়িটি থামিয়ে প্রবাসীর ব্যাগসহ মুল্যবান কাগজপত্র ও পাসপোর্ট উদ্ধার করেন।
অতঃপর সালন্দর আরাজিসিং পাড়ার আল আমিনের ছেলে সৌদি প্রবাসী মোজাম্মেল হক থানায় এসে তার হারিয়ে ফেলা পাসপোর্ট, ব্যাগ ও মূল্যবান জিনিসপত্র ঐ পুলিশ অফিসারে নিকট বুঝিয়ে নেন।
এ ব্যপারে প্রবাসী মোজাম্মেল হক বীরগঞ্জ থানা পুলিশকে ধন্যবাদ জানিয়ে জরুরী সেবার মাধ্যমে তার হারিয়ে যাওয়া ব্যাগ ও পাসপোর্ট ফিরিয়ে পাওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আমরা পুলিশ বাহিনী সর্বদা জনগণের জানমালের হেফাজতসহ নিরাপত্তা বিধানে নিবেদিত।

মন্তব্য করুন

যে ঘরগুলোতে * চিহ্ন রয়েছে সেগুলো অবশ্যই পূরণ করতে হবে।