×

ফুলবাড়ীতে জাতীয় কন্যাশিশু দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক
“শিশু বিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের ফুলবাড়ীতে জাতীয় কন্যাশিশু দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সোমবার বেলা ১১টায় উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কাযালয়ের আয়োজনে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক ছাত্রী অংশ গ্রহণ করে। র‌্যালি শেষে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রিতা মন্ডল এর সভাপতিত্বে উপজেলা হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুম বিল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা সাইফ আব্দুল্লাহ, উপজেলা শিক্ষা কর্মকর্তা মহসিন আলী, উপজেলা সহকারী প্রকৌশলী মিজানুর রহমান, মৎস্য কর্মকর্তা রাশেদা আক্তার, আইসিটি অফিসার তাসলিমা বেগম, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী সোহানুর রহমান, ল্যাম্ব এর সাপোটিভ এ্যাডোলেভেন্স এন্ড ইয়ুথ সেক্সচুয়াল রিপ্রোডাকটিভ হেলথ এন্ড রাইটস প্রকল্পের টেকনিক্যাল অফিসার মানিকৃষ্ণ রায়, ফিল্ড কোঅর্ডিনেটর রুহুল আমিন প্রমুখ।
উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে সহযোগিতায় ছিলেন ল্যাম্ব এর সাপোটিভ এ্যাডোলেভেন্স এন্ড ইয়ুথ সেক্সচুয়াল রিপ্রোডাকটিভ হেলথ এন্ড রাইটস প্রকল্প।