

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় নবাগত সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করেছেন ৪১তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা মো. আশফাকুর রহমান। তাঁর যোগদানের মধ্য দিয়ে উপজেলার ভূমি প্রশাসনে নতুন দায়িত্বের সূচনা হলো।
রোববার সন্ধ্যায় তিনি নন্দীগ্রাম উপজেলা ভূমি অফিসে সহকারী কমিশনার (ভূমি) হিসেবে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন।
জানা গেছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারিকৃত প্রজ্ঞাপন অনুযায়ী, ৪১তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা মো. আশফাকুর রহমানকে নন্দীগ্রাম উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবে পদায়ন করা হয়েছে। এর আগে তিনি চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয়ে সহকারী কমিশনার হিসেবে কর্মরত ছিলেন।
রোববার সন্ধ্যায় নবাগত এসিল্যান্ড উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে সাক্ষাৎ করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ ইবনে মাসুদ আহমেদ, সার্ভেয়ার জাহিদ হোসেন, অফিস সহকারি হাসান, জীবন,মামুনসহ কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
নতুন কর্মস্থলে যোগদানের পর তিনি উপজেলার ভূমি ব্যবস্থাপনা, নামজারি, জমির খারিজ, ভূমি উন্নয়ন কর আদায়, খাসজমি ব্যবস্থাপনা এবং ভূমি-সংক্রান্ত বিভিন্ন প্রশাসনিক কার্যক্রম পরিচালনার দায়িত্ব পালন করবেন।
নতুন কর্মস্থলে যোগদান উপলক্ষে মো. আশফাকুর রহমানের দায়িত্ব পালনের সফলতা কামনা করেছেন স্থানীয়রা।
