

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার নন্দীগ্রামে নন্দীগ্রাম ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশন এর উদ্যোগে ২জন ঋণ গৃহীতার মাঝে ২লক্ষ টাকা ঋণ প্রদান করা হয়েছে।
সোমবার বেলা ২টায় নন্দীগ্রাম উপজেলা পরিষদ হলরুম (ভদ্রাবতীতে) উপজেলা নির্বাহী কর্মকর্তা এম আবদুল্লাহ ইবনে মাসুদ আহমেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে চেক বিতরণ করেন (নন্দীগ্রাম-কাহালু) ৩৯ বগুড়া-৪ আসনের জাতীয় সংসদ সদস্য ও বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. মোশারফ হোসেন। ওই সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নন্দীগ্রাম উপজেলা বিএনপির সভাপতি মো. আলাউদ্দিন সরকার, সাধারণ সম্পাদক মো. বেলায়েত হোসেন আদর, সাংগঠনিক সম্পাদক মো. আঃ হাকিম, ইয়াছিন আলী, পৌর বিএনপির সভাপতি মো. আলেকজান্ডার, সাধারণ সম্পাদক কেএম শফিউল আলম সুমন, নন্দীগ্রাম পৌর কৃষক দলের সভাপতি ও সাবেক মেয়র সুশান্ত কুমার সরকার শান্ত, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ গাজীউল হক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ইকবাল মাহমুদ লিটন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ আরিফুল ইসলাম, নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) তারিকুল ইসলাম, উপজেলা ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশন এর ব্যবস্থাপক ওমর ফারুক, নন্দীগ্রাম মডেল প্রেসক্লাবের সভাপতি মো. জাকারিয়া লিটন, সাধারণ সম্পাদক মো. আঃ রউফ উজ্জল, সাংবাদিক মামুন আহমেদ প্রমূখ।
