×

ঘোড়াঘাটে নাশতার মামলায় উপজেলা কৃষক লীগের সভাপতি গ্রেফতার

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের ঘোড়াঘাটে নাশকতা সৃষ্টির পরিকল্পনার অভিযোগে দায়ের করা মামলায় শহীদুল ইসলাম আকাশ (৫৬) নামের উপজেলা কৃষক লীগের সভাপতি কে গ্রেফতার করেছে পুলিশ।
আজ সোমবার ভোর রাতে উপজেলার দক্ষিণ দেবীপুর গ্রামে থানা পুলিশ অভিযান চালিয়ে তার বাড়ি থেকে তাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।
গ্রেপ্তারকৃত শহীদুল ইসলাম আকাশ উপজেলার সিংড়া ইউনিয়নের দক্ষিণ দেবীপুর গ্রামের বাসিন্দা। তিনি ঘোড়াঘাট উপজেলা কৃষক লীগের সভাপতি। সংগঠনটির কার্যক্রম বর্তমানে নিষিদ্ধ রয়েছে বলে জানায় পুলিশ।
ঘোড়াঘাট থানায় দায়ের করা এজাহার সূত্রে জানা গেছে, আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে কার্যক্রম স্থগিত থাকা আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতা-কর্মী এবং নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা-কর্মীরা সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র, জননিরাপত্তা বিঘ্নিত করা ও জনমনে আতঙ্ক সৃষ্টির পরিকল্পনা করছিলেন বলে অভিযোগ করা হয়েছে। এ সময় পুলিশ অভিযান চালালে দুজনকে আটক করা হয়। অন্যরা ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরে ঘটনাস্থল থেকে ফেলে যাওয়া ধারালো অস্ত্র, হাসুয়া, লাঠি, মোটা লোহার রডসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধারের কথা এজাহারে উল্লেখ করা হয়েছে।
উল্লেখ্য ১৫ নভেম্বর রাতে ঘোড়াঘাট পৌরসভার নিতাইশাহ মোড় এলাকায় কারিগরি কলেজের সামনে শহীদ-ফরিদের চালকলের চাতালে নাশকতার পরিকল্পনার অভিযোগে মামলা করে পুলিশ। ওই মামলায় ৩৫ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা আরও ৩০ থেকে ৪০ জনকে আসামি করা হয়েছে।
এবিষয়ে জানতে চাইলে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদ হাসান বলেন, গত ১৫ নভেম্বর নাশতা সৃষ্টির ঘটনায় করা মামলাটি তদন্ত চলমান রয়েছে। সেখানে আসামি শহীদুল ইসলাম আকাশের সংশ্লিষ্টতা পাওয়া যায়। পরে রোববার রাতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
তিনি আরও বলেন, গ্রেপ্তারকৃত উপজেলা কৃষক লীগের শহীদুল ইসলামক আইনি প্রক্রিয়া শেষে আজ সোমবার দিনাজপুর আদালতে পাঠানো হয়েছে।