শুক্রবার, ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

পাঁচবিবিতে পৌর বিএনপির নেতাদের নিয়ে মতবিনিময় সভা

জয়পুরহাটের পাঁচবিবি পৌর বিএনপি ও ওয়ার্ড নেতৃবৃন্দদের নিয়ে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার দুপুরে পৌর বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আবু হাসনাত মন্ডল হেলালের সভাপতিত্বে উপজেলা বিএনপির সভাপতির বাসভবনে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।
উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আবু তাহেরের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জয়পুরহাট জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির ১ নং সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব সাইফুল ইসলাম ডালিম, সাধারণ সম্পাদক আব্দুল হান্নান চৌধুরী, উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীরমুক্তিযোদ্ধা জহুরুল ইসলাম তরফদার রুকু, উপজেলা বিএনপির সাংগাঠনিক সম্পাদক রেজাউল করিম, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক জিয়াউল ফেরদৌস রাইট, মঞ্জুরুল ইসলাম, জেলা কৃষকদলের সদস্য সচিব মঞ্জুরে মওলা পলাশ, বিএনপি নেতা সাইফুল ইসলাম পিন্টু, সাবেক ছাত্র নেতা জনাবুর রহমান জনি প্রমুখ।

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This