×

ফুলবাড়ীতে ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক

নিজস্ব প্রতিবেদক
দিনাজপুরের ফুলবাড়ীতে মাদববিরোধী অভিযান চালিয়ে ১৯৮ পিস ইয়াবা বড়িসহ স্বামী-স্ত্রীকে আটক করেছে থানা পুলিশ। গতকাল সোমবার রাত একটায় উপজেলার শিবনগর ইউনিয়নের দক্ষিণ বাসুদেবপুর (টাওয়ারের মোড়) এলাকায় নিজ বাড়িতে মাদক কেনাবেচার সময় তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন, ওই গ্রামের মৃত বিত্ত মণ্ডলের ছেলে মেহেরাব আলী (৬০) ও তার স্ত্রী মোছা. ফিরোজা আক্তার ফারজানা (৫৫)।
থানা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত ১টায় ওই গ্রামে মাদক কেনাবেচার সময় অভিযান চালায় পুলিশ। এসময় পুলিশের উপস্থিতি টেড় পেয়ে পালানোর চেষ্টা করলে তাদেরকে আটক করা হয়। পরে ফিরোজা আক্তার ফারজানার শাড়ির কোচে এবং মেহেরাব আলী লুঙ্গির কোচ থেকে ১৯৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম খন্দকার মুহিব্বুল জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১৯৮ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে আটক করা হয়েছে। উদ্ধারকৃত মাদকের মূল্য আনুমানিক ৫৯ হাজার ৪০০ টাকা। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (১) এর ১০ (ক) ধারা মামলা রুজু করা হয়েছে। যার মামলা নং- ১৬। আজ মঙ্গলবার তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।

মন্তব্য করুন

যে ঘরগুলোতে * চিহ্ন রয়েছে সেগুলো অবশ্যই পূরণ করতে হবে।