×

খানসামায় লাগসই প্রযুক্তি বিষয়ক সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের খানসামা উপজেলায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
আজ রোববার দিনব্যাপী উপজেলা প্রশাসন এবং বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের আয়োজনে উপজেলা পরিষদ কমপ্লেক্স হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুজ্জামান সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের
সিনিয়র সাইন্টিফিক অফিসার ড. মো. রাকিবুল হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা ইয়াসমিন আক্তার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল বাছেত সরকার,ভাবকী ইউপি চেয়ারম্যান রবিউল আলম তুহিনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক ও সুধীজন।
সেমিনারে স্থানীয় পর্যায়ে উদ্ভাবিত প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি এবং সম্প্রসারণের গুরুত্ব তুলে ধরা হয় এবং প্রদর্শনীতে ৯টি স্টলে বিভিন্ন দপ্তর তাদের উদ্ভাবনী প্রযুক্তি ও কার্যক্রম উপস্থাপন করে, যা উপস্থিত দর্শনার্থীদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়।

মন্তব্য করুন

যে ঘরগুলোতে * চিহ্ন রয়েছে সেগুলো অবশ্যই পূরণ করতে হবে।