×

হিলিতে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের প্রতিবাদী মানববন্ধন

হিলি (দিনাজপুর) প্রতিনিধি
পেশার মর্যাদা রক্ষা ও ওষুধ কোম্পানিতে প্রতিনিধিগণের নিরাপদ কর্ম পরিবেশ নিশ্চিত করার দাবীতে দিনাজপুরের হাকিমপুর হিলিতে প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
হাকিমপুর উপজেলা ফরিয়া সংগঠনের আয়োজনে আজ সোমবার দুুপুর ১২টায় হিলি স্থলবন্দরের চারমাথা মোড়ে বিভিন্ন ওষুধ কোম্পনির প্রতিষ্ঠানের প্রতিনিধিরা প্রতিবাদী মানববন্ধন করেন।
তারা বলেন আমরা দালাল নয় মেডিকেল রিপ্রেজেন্টেটিভগণ এদেশের সবোর্চ্চ শিক্ষিত ও প্রশিক্ষিত জনগোষ্ঠি আমরা সব সময় মানুষের পাসে থেকে সেবা করতে চায় আমরা দালাল নয়, আমরাও মানুষ। আমাদের কাজে বাধা দিলে আগামীতে আন্দোলন দিতে বাধ্য হব।
এসময় কদর আলী অভিযোগ করে বলেন, আমরা দালাল নয়, পেশার মর্যাদা রক্ষা নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করণের দাবিতে সারা দেশের নেয় ফারিয়া প্রতিবাদ এবং মানববন্ধন কর্মসূচি পালন করছি।

মন্তব্য করুন

যে ঘরগুলোতে * চিহ্ন রয়েছে সেগুলো অবশ্যই পূরণ করতে হবে।