×

বীরগঞ্জে ঐতিহ্যবাহী ডাক্তারখানার মাঠ পরিদর্শন

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা সদরের ঐতিহ্যবাহী পরিত্যক্ত ডাক্তারখানার মাঠ পরিদর্শন করেছেন দিনাজপুর-১ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মনজুরুল ইসলাম মঞ্জু এমপি এবং জেলা পরিষদ প্রশাসক এ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল।
আজ সোমবার শহরের প্রাণকেন্দ্রে বহুল পরিচিত ডাক্তারখানা মাঠ দীর্ঘদিন থেকে পরিত্যাক্ত থাকার কারণে ময়লার ভাগার, মোশা-মাছির প্রজনন স্থল হিসাবে দুর্গন্ধ ছড়াচ্ছে। অনেক সময় মাদক খোরদের নিরাপদ আস্তানা হিসাবেও ব্যবহার হয়।
এমন বেহাল দশার অবসান ঘটিয়ে শহর প্রাণকেন্দ্রে মূল্যবান এই ভূ-সম্পত্তির উন্নয়ন নিঃসন্দেহে নগরবাসীকে আশার আলো জাগিয়েছে, আশাম্বিত করেছে।
এ ব্যপারে বীরগঞ্জের সচেতন মহল মনে করেন, পরিকল্পিত কর্মপরিকল্পনা অনুযায়ী প্রকল্প তৈরি করে এটি সংস্কার করে মার্কেট কমপ্লেক্সসহ বিনোদন কেন্দ্র তৈরি করলে সরকার কোটি কোটি টাকার রাজস্ব আয় করা এবং পরিবেশের উন্নয়ন সাধিত হবে।
ঐতিহ্যবাহী ডাক্তারখানার মাঠ পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন বীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুমা খাতুন এবং সহকারী কমিশনার (ভূমি) দীপংকর বর্মন, থানা পুলিশের একটি দল ও সরকার দলীয় নেতাকর্মীরা।

মন্তব্য করুন

যে ঘরগুলোতে * চিহ্ন রয়েছে সেগুলো অবশ্যই পূরণ করতে হবে।