

জয়পুরহাট প্রতিনিধি
” জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্হাপনা, সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় জয়পুরহাটের পাঁচবিবিতে ভূমিসেবা মেলা ২০২৬ উদ্বোধন করা হয়েছে ।
ভূমিমন্ত্রণালয়ের উদ্যোগে জনসচেতনতা বৃদ্ধির জন্য আজ মঙ্গলবার তেজগাঁও ভূমি ভবন হতে বেলা সাড়ে ১০ টায় সারাদেশের ভূমি অফিসে ৩দিন ব্যাপী এ মেলার ভার্চুয়ালী উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। এ উপলক্ষে পাঁচবিবি ভূমি অফিস চত্ত্বরে মেলার উদ্বোধনী অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন সহকারী কমিশনার ( ভুমি) মো. বেলায়েত হোসেন। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাশপিয়া তাসরিন । এসময় উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস কর্মকর্তা মাহমুদা খাতুন পপি, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু বকার সিদ্দিক, উপজেলা শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মো. জহুরুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হান্নান চৌধুরী, পাঁচবিবি প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব আজাদ আলী, সাধারণ সম্পাদক সজল কুমার পাল, উপজেলা ছাত্রদলের আহবায়ক ফয়সাল হোসেন আপেল প্রমুখ।
মেলায় বিভিন্ন ভূমিসেবা সম্পর্কে নাগরিকদের অবহিত করাসহ তাৎক্ষণিক ভূমিসেবা প্রদান করা হয়।
