×

বিরলে সংসদ সদস্যের ঐচ্ছিক তহবিল থেকে অনুদানের অর্থ বিতরণ


বিরল (দিনাজপুর) প্রতিনিধি
‎দিনাজপুর -২ (বিরল-বোচাগঞ্জ) আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এর ঐচ্ছিক তহবিল হতে বিরলে অনুদানের অর্থ বিতরণ করা হয়েছে।
‎আজ সোমবার বিকেলে উপজেলা পরিষদের কনফারেন্স রুমে উপজেলার ৩৬ জন অসুস্থ, দুস্থ ও অসহায় ব্যক্তির মাঝে ১ লাখ ৮৩ হাজার ৫ শত টাকা বিতরণ করা হয়। বিরল উপজেলা নির্বাহী অফিসার মো. রেজাউল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাক আর্থিক অনুদান প্রদান করেন।
‎এসময় থানার অফিসার ইনচার্জ মো. আল এমরান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মো. আরিফুর রহমান, উপজেলা বিএনপি’র সভাপতি মো. বাবুল হোসেন, সহ-সভাপতি রেজাউল ইসলাম বাদশা, উপদেষ্টা ও বিরল মহিলা কলেজ এর অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মিজানুর রহমান, কোষাধ্যক্ষ শহিদুল ইসলাম রেন্টু, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আসাদুল হক হিরা, দপ্তর সম্পাদক লুৎফর রহমান, সংসদ সদস্যের ব্যক্তিগত কর্মকর্তা নাজমুল ইসলাম, জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম জেলা শাখার সাধারণ সম্পাদক ইমরুল হাসান রাজিব, সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফিরোজা বেগম সোনা, উপজেলা স্বেচ্ছা সেবকদলের আহ্বায়ক (ভারপ্রাপ্ত) আসাদুল ইসলাম, সদস্য সচিব মুবাশ্বেরুল ইসলাম, পৌর স্বেচ্ছা সেবকদলের সদস্য সচিব আবুল কালাম আজাদসহ উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন দপ্তরের প্রতিনিধি, জনপ্রতিনিধি ও সুবিধাভোগীগণ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

যে ঘরগুলোতে * চিহ্ন রয়েছে সেগুলো অবশ্যই পূরণ করতে হবে।