×

বোচাগঞ্জে ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ ও অবস্থান কর্মসূচি পালিত

বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
অবৈধ চেয়ারম্যানের অপসারণ, আমানতের সুরক্ষা, গ্রাহকদের স্বার্থ রক্ষা, এস আলম ও ফ্যাসিবাদের দোসরদের বয়কট এবং গ্রাহকদের ওপর পুলিশি হামলার প্রতিবাদে দিনাজপুরের বোচাগঞ্জে গ্রাহক সমাবেশ ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার সকাল ১০টায় সেতাবগঞ্জ চৌরাস্তায় ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের আয়োজনে এ কর্মসূচি পালিত হয়। এতে ব্যাংকের গ্রাহক, স্থানীয় সচেতন নাগরিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
সমাবেশে বক্তব্য রাখেন মিরাজুল ইসলাম মিরাজ, সেতাবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোস্তাফিজুর রহমান, ফুয়াদ হাসকিং মিল ও ফুয়াদ ট্রেডার্সের প্রোপাইটর আলহাজ্ব কাজী ওবায়দুর রহমান, আমিন কম্পিউটারের প্রোপাইটর সানাউল্লাহসহ আরও অনেকে।
নারী গ্রাহকদের মধ্যে বক্তব্য রাখেন মোছা. আক্তারি আক্তার। এছাড়া দিনাজপুর মেডিকেল কলেজের শিক্ষার্থী মোছা. খাওলা তাবাসসুম হামিদাও বক্তব্য দেন।
বক্তারা বলেন, গ্রাহকদের আমানতের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং ব্যাংকিং খাতে অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে গ্রাহকদের স্বার্থ রক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর হস্তক্ষেপ কামনা করেন তারা।
কর্মসূচিতে ব্যাংকের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীদের প্রতি এক ঘণ্টার কলম বিরতি পালনের আহ্বান জানানো হয়। পাশাপাশি গ্রাহকদের ওপর পুলিশি হামলার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।

মন্তব্য করুন

যে ঘরগুলোতে * চিহ্ন রয়েছে সেগুলো অবশ্যই পূরণ করতে হবে।