

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের বীরগঞ্জে প্রাইভেট কারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে ঢাকা-পঞ্চগড় মহাসড়কের বীরগঞ্জ উপজেলার ভোগনগর ইউনিয়নের ছোট বটতলী এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
এতে উপজেলার পাল্টাপুর ইউনিয়নের সাদুল্লাপুর গ্রামের আবুল হোসেনের ছেলে রাকিবুল ইসলাম (২৫) নিহত হন। এসময় অপর একজন আহত হয়েছেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, হতাহতরা মোটরসাইকেলে বীরগঞ্জ থেকে ঠাকুরগাঁওয়ের দিকে যাচ্ছিলেন। পথে মোটরসাইকেলটি ঢাকা-পঞ্চগড় মহাসড়কের ছোট বটতলী নামক স্থানে পৌঁছালে এক ঠাকুরগাঁওগামী একটি প্রাইভেটকার ওই মোটরসাইকেলকে পেছন থেকে ধাক্কা দেয়। এ সময় আরোহী রাকিবুল পাকা সড়কের উপর পড়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।
এ বিষয়ে দশমাইল হাইওয়ে থানার ওসি মনিরুজ্জামান বলেন, নিহতের লাশ আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের নিকট হস্তান্তর করা হবে। আহত ব্যক্তিকে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা সেবা নিয়ে ভালো আছেন।
