

নিজস্ব প্রতিবেদক
দিনাজপুরের ফুলবাড়ীতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ব্যান্ড পার্টির বাদ্যের তালে তালে র্যালি অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত র্যালিতে নানা শ্রেণিপেশার মানুষ স্বতঃস্ফুর্ত অংশগ্রহণ করেন।
আজ শনিবার বেলা ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ হাছান এর নেতৃত্বে উপজেলা পরিষদ থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক পদক্ষিণ শেষে আবারও উপজেলা চত্ত্বরে এসে আলোচনা সভার মধ্যদিয়ে শেষ হয়।
আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ হাছান এর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ছামিউল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাইফ আব্দুল্লাহ, সমাজ সেবা কর্মকর্তা সানোয়ার হোসেন, সমবায় কর্মকর্তা মাজহারুল ইসলাম, জনস্বাস্থ্য কর্মকর্তা সোহানুর রহমান, নার্সিং সুপার ভাইজার বিলকিস বেগম, পৌর নির্বাহী প্রকৌশলী লুৎফুল হুদা চৌধুরী লিমন, শিক্ষক জুলফিকার আলীসহ অনেকে।
এসময় বিভিন্ন সরকারী-বেসরকারী দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক মন্ডলী, রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশগ্রহণ করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ হাছান বলেন, সরকারী নির্দেশনা মোতাবেক ডেঙ্গু প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও জনসচেতনতা কার্যক্রম জোরদারকরণ কর্মসূচির অংশ হিসেবে আজকের এই র্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।
