×

নন্দীগ্রামে বাসভাড়া বেশি নেয়ার অভিযোগে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার নন্দীগ্রামে অতিরিক্ত বাসভাড়া আদায়ের অভিযোগে জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত।
আজ রোববার সকাল ৯টায় নন্দীগ্রাম উপজেলার বাসস্ট্যান্ড এলাকায় মোবাইল কোর্টে অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে শাহ ফতেহ আলী কাউন্টারে নির্ধারিত মূল্যের চেয়ে অধিক ভাড়া আদায়ের অভিযোগের প্রেক্ষিতে অভিযান পরিচালনা করে দৃশ্যমান স্থানে মূল্য তালিকা প্রদর্শন না করায় বাংলাদেশ ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ধারা অনুযায়ী বুড়ইল ইউনিয়নের সরিষাবাদ গ্রামের সাহেব আলীর ছেলে আব্দুল মান্নান (৪৫) কে ৫ হাজার টাকা জরিমানা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রোহান সরকার।
এ সময় নন্দীগ্রাম থানা পুলিশ সযোগিতায় ছিলেন।

মন্তব্য করুন

যে ঘরগুলোতে * চিহ্ন রয়েছে সেগুলো অবশ্যই পূরণ করতে হবে।