×

জিয়া হার্ট ফাউন্ডেশনের প্রস্তাবিত মেডিকেল কলেজ পরিদর্শনে প্রতিনিধি দল

দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনের অঙ্গ প্রতিষ্ঠান প্রস্তাবিত বেসরকারি ‘ইম্পেরিয়াল মেডিকেল কলেজ’ পরিদর্শন করেছেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের প্রতিনিধি দল।
আজ বুধবার স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের এই প্রতিনিধি দলটি জিয়া হার্ট ফাউন্ডেশনের প্রস্তাবিত ইম্পেরিয়াল মেডিকেল কলেজটির অবকাঠামোগত সুবিধা, শিক্ষার পরিবেশ এবং শিক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় সার্বিক সুযোগ-সুবিধা সরেজমিনে ঘুরে দেখেন ও মূল্যায়ন করেন।
পরিদর্শন দলে উপস্থিত ছিলেন-স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের (মহাখালী, ঢাকা) গবেষণা, প্রকাশনা ও কারিকুলাম উন্নয়ন শাখার পরিচালক অধ্যাপক ডা. মো. মহিউদ্দিন মাতুব্বর, দিনাজপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. শেখ সাদেক আলী, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মনোনীত প্রতিনিধি (সভাপতি), স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের প্রতিনিধি এবং স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের (মহাখালী, ঢাকা) উপ-পরিচালক (প্রশাসন) ডা. মোহাম্মদ হুমায়ুন কবীর।
জিয়া হার্ট ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক এ কে এম আজাদ জানান, প্রস্তাবিত এই মেডিকেল কলেজটির শিক্ষার মান ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা যাচাইয়ের উদ্দেশ্যে নিয়ম অনুযায়ী এই পরিদর্শন কার্যক্রমে এসেছেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের প্রতিনিধি দল।
এ সময় উপস্থিত ছিলেন জিয়া হার্ট ফাউন্ডেশনের সহ-সভাপতি অধ্যাপক ডা. এ এইচ এম শফিকুর রহমান, যুগ্ম সম্পাদক মো. আবু তাহের আবু, যুগ্ম সম্পাদক ডা. মো. জিয়াউল হক জিয়া, কার্যনির্বাহী সদস্য এস এম খালেকুজ্জামান বাবু, ডা. মো. গোলাম গাউস মন্টু, জিয়া হার্ট ফাউন্ডেশনের মেডিকেল এডুকেশন বিভাগের পরিচালক ডা. মো. গোলাম মোস্তফা, জিয়া হার্ট ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ মেসবাহ আলম, ম্যানেজার এস এম আক্তার শামীম, পাবলিক রিলেশন এন্ড এসায়েন্টমেন্ট অফিসার সৈয়দ শফিকুর রহমান পিন্টু, ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, চিকিৎসক এবং শিক্ষকবৃন্দ।