×

জনগণের চাওয়া-পাওয়ার মাঝেই বেঁচে থাকতে চাই: এমপি পিনাক চৌধুরী

বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
সংসদ সদস্য আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাক বলেছেন, জনগণের ভোটের মাধ্যমেই আমি নির্বাচিত হয়েছি তাই, জনগণের চাওয়া পাওয়ার মাঝেই বেঁচে থাকতে চাই। যে কোন প্রয়োজনে আমি আপনাদের পাশে আছি, থাকবো।
জ্বালানী তেলের মূল্যবৃদ্ধি প্রসঙ্গে তিনি বলেন, ইরান যুদ্ধের কারনে হরমুজ প্রনালী দিয়ে জ্বালানী আসতে না পারায় জ্বালানী তেলের বেড়েছে। এটা শুধু আমাদেও দেশে নয়। এটা বৈশ্বিক সমস্যা।
আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে বলেন, সরকার ব্যাংক গুলো খালী করে বিদেশে টাকা পাচার করেছে। এ কারনে ব্যাংকে টাকা ছিল না কিন্তু আমাদের সরকার প্রধান তারেক রহমান তার মেধা দিয়ে মাত্র ৮ মাসে দেশে অর্থ নীতির চাকা অনেকটা সচল করেছে। দেশের গরীব অসহায় মানুষের জন্য নগদ অর্থ বিতরণের ব্যবস্থা করে দিচ্ছে। আগামীতে আরো ভালো কিছু হবে।
আজ মঙ্গলবার বেলা ১ টায় বোচাগঞ্জ উপজেলা হল রুমে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও ত্রান মন্ত্রাণালয় কর্তৃক বোচাগঞ্জ উপজেলা দুঃস্থ্য, গরীব ও অসহায় ব্যক্তিদের মাঝে নগদ অর্থ বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মারুফ হাসানের সভাপতিত্বে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. তৌহিদুল ইসলামের সার্বিক সহযোগীতায় উপজেলার ২৫২ জন মানুষের মাঝে উক্ত নগদ অর্থ বিতরণ করা হয়। এসময় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সফিকুল ইসলাম, সেতাবগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. সাদরুল পারভেজ, মহিলা দল নেত্রী রাশেদা খানম প্রমুখ উপস্থিত ছিলেন।
এর আগে তিন উপজেলার রনগাঁও ইউনিয়নের চন্ডিপুর গ্রামে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে প্রায় ২ কিলোমিটার রাস্তা পাকা করণের ভিত্তি প্রস্তর উদ্বোধন করেন। এসময় উপজেলা প্রকৌশলী মো. জিবরীল আহাম্মদ, বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।