×

বীরগঞ্জে বার্ষিক কমিউনিটি পর্যালোচনা ও পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের বীরগঞ্জে বার্ষিক কমিউনিটি পর্যালোচনা ও পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় বিভিন্ন কমিউনিটির প্রতিনিধি, স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, ধর্মীয় নেতা, ভিডিসি, শিশু ও যুব ফোরাম এবং অভিভাবকবৃন্দ অংশগ্রহণ করেন।
আজ রোববার দুপুরে বীরগঞ্জ পৌরশহরের এলাকায় শালবন মিলনায়তনে এ কর্মশালার আয়োজন করে বীরগঞ্জ এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রাম, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ।
অনুষ্ঠানে গত এক বছরের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম, অর্জন, চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। অংশগ্রহণকারীরা শিক্ষা, স্বাস্থ্য, স্যানিটেশন, নারী ও শিশু অধিকার, বাল্যবিবাহ প্রতিরোধ, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং জীবিকাভিত্তিক উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করেন
কর্মশালায় বক্তব্য রাখেন,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জুলফিকার আলী শাহ্, উপজেলা সমবায় অফিসার আহাদ আলী মন্ডল, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সানজিদা হক, সুজালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. নুরুল ইসলাম, পাল্টাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. তহিদুল ইসলাম, মোহনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শাহিনুর রহমান চৌধুরী শাহিন, ওয়াল্ড ভিশন বাংলাদেশ বীরগঞ্জ এরিয়ার এপির ম্যানেজার রবার্ট কোমল সরকার
প্রমুখ।
এ সময় বাংলাদেশ ওয়ার্ল্ড ভিশন বীরগঞ্জ এপি’র প্রোগ্রাম সাধন দাস, অফিসার, ডরিস হাসদা, প্রোগ্রাম অফিসার শ্যামলা শান্তি, ক্রেরাইয়া,স্থানীয় সাংবাদিক অনুষ্ঠানে অংশ নেন।
কর্মশালায় বক্তারা বলেন, টেকসই উন্নয়ন নিশ্চিত করতে কমিউনিটির সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্থানীয় জনগণের মতামত ও প্রয়োজনের ভিত্তিতে পরিকল্পনা গ্রহণ করলে উন্নয়ন কার্যক্রম আরও কার্যকর ও ফলপ্রসূ হবে।
আলোচনা শেষে আগামী বছরের জন্য বিভিন্ন কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়। এর মধ্যে সামাজিক সচেতনতা বৃদ্ধি, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, দুর্যোগ ঝুঁকি হ্রাস এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়নে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।
অংশগ্রহণকারীরা আশা প্রকাশ করেন, এ ধরনের কর্মশালার মাধ্যমে স্থানীয় সমস্যাগুলো চিহ্নিত করে কার্যকর সমাধান এবং টেকসই উন্নয়নের পথ সুগম হবে। কর্মশালাটি প্রাণবন্ত আলোচনা, মতবিনিময় এবং অংশগ্রহণমূলক পরিকল্পনা প্রণয়নের মধ্য দিয়ে সফলভাবে সম্পন্ন হয়।

মন্তব্য করুন

যে ঘরগুলোতে * চিহ্ন রয়েছে সেগুলো অবশ্যই পূরণ করতে হবে।