×

বীরগঞ্জে নারীসহ ৭ জন আটক, বিপুল পরিমাণ মাদক উদ্ধার

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের বীরগঞ্জে নারী-পুরুষসহ বিক্রেতা ও মাদক সেবীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার গোপন সংবাদের ভিত্তিতে বীরগঞ্জ থানার পুলিশ অভিযান চালিয়ে বিভিন্ন এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
আজ সকালে পৌর শহরের ফিশারী এলাকায় অভিযান চালিয়ে আল আমিন ওরফে নয়নের স্ত্রী লিজা আক্তার (২৫) কে ৭৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করেছে। তার বিরুদ্ধে নিয়মিত মামলা রেকর্ড করা হয়েছে। মামলা নং ২৬। একইদিনে বেলা ১১টার দিকে উপজেলার ভোগনগর ইউনিয়নের কবিরাজহাট বিজয়পুর এলাকার জনি ইসলাম এর ভাড়াকৃত চাতাল সংলগ্ন টিনের গোডাউন ঘরে তল্লাশি চালিয়ে ১ হাজার ৭০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আব্দুদ্দীন ইসলাম (২৮) ও মো. আবু বকর ইসলাম (৩৮) নামে দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। অন্যান্য গ্রেফতারকৃতরা হলেন- মোকছেদুল ইসলাম ওরফে ব্লাক উপজেলার ভোগনগর ইউনিয়নের বিজয়পুর গ্রামের মো. আঃ রহমানের ছেলে এবং মো. খায়রুল ইসলাম একই এলাকার মৃত কালু মিয়ার ছেলে। এঘটনায় পুলিশি তৎপরতা টের পেয়ে কালাপুকুর গ্রামের মৃত আইয়ুবের ছেলে মো. জনি ইসলাম পালিয়ে গিয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ২৯(ক)/৪১ ধারা একটি মামলা দায়ের করা হয়েছে। যার মামলা নং-২৭, তারিখ ২৮/০৬/২০২৬খ্রি।
অন্যদিকে মাদক বিরোধী অভিযানে আটক ৪জন মাদক সেবীকে ভ্রাম্যমাণ আদালতে জেলসহ অর্থ জরিমান করা হয়েছে।
বীরগঞ্জ থানার ইনচার্জ সাইফুল ইসলাম জানান, গতকাল শনিবার অভিযান আটক মাদক ব্যবসায়ী মাদকাসক্ত ৪জনকে ভ্রাম্যমাণ আদালতে কারাগারে সাজা ভোগসহ অর্থ জরিমানার আদেশ দেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) দীপঙ্কর বর্মন।
গ্রেপ্তারকৃতদের মধ্যে বীরগঞ্জের দামাই ক্ষেত্র গ্রামের মৃত ফজলুর রহমানের ছেলে রবিউল ইসলাম (৫৫) কে ১ বছর বিনাশ্রম কারাদণ্ডসহ ১শ টাকা অর্থদণ্ড, একই গ্রামের যতীন্দ্রনাথ রায়ের ছেলে রমনাথ রায় (৬৫) কে ৩ মাস বিনা শ্রম কারাদণ্ডসহ ১শত টাকা অর্থদণ্ড, ভাবকি গ্রামের আফতাব উদ্দিনের ছেলে কামরুল হাসান জিপু (৩৫) কে ১বছর বিনাশ্রম কারাদণ্ডসহ ১শত টাকা অর্থদণ্ড, এবং একই গ্রামের নান্টু ঋষির ছেলে বাবুল নান্টু (৫৬) কে ৩মাস বিনাশ্রম কারাদণ্ডসহ ১শ টাকা অর্থদণ্ড প্রদান করেছেন। সাজা ভোগ করতে তাদরেকে আজ রবিবার জেলা কারাগারে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

যে ঘরগুলোতে * চিহ্ন রয়েছে সেগুলো অবশ্যই পূরণ করতে হবে।