

দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুর জেলা আইনজীবী সমিতির ২০২৬ ব্যাচের সদস্যদের উদ্যোগে পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার সন্ধ্যা ৬টায় দিনাজপুর শহরের মার্টিন বাংলা চাইনিজ রেস্টুরেন্টে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে ২০২৬ ব্যাচের আইনজীবীরা অংশ নিয়ে পারস্পরিক সৌহার্দ্য, পেশাগত অভিজ্ঞতা বিনিময় এবং ভবিষ্যতে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন দিনাজপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি মো. এমাম আলী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সমিতির সাধারণ সম্পাদক আবুল আ’লা মাহবুবুর রহমান ভুট্টো।
এছাড়াও বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির সিনিয়র সহ-সভাপতি মো. আব্দুল হান্নান, সহ-সভাপতি সিরাজুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক মো. তোজাম্মেল হক লিটন এবং আইনজীবী মো. আবু বকর সিদ্দিক, মো. মাহদী ইসলাম ডন, মো. হেলাল, মো. আজিজুর রহমান লাওসার, মো. রায়হান আলী সরকার, মো. ফরহাদ খলিল ও মো. শামিম রেজাসহ অন্যান্য আইনজীবীরা।
অনুষ্ঠান সঞ্চালনা করেন আইনজীবী মোছা. রাবেয়া খাতুন রানু ও মো. রুহুল আমিন।
অনুষ্ঠানের শুরুতে অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পরে আলোচনা পর্বে বক্তারা আইনজীবীদের মধ্যে পেশাগত বন্ধন, পারস্পরিক সহযোগিতা এবং ন্যায়বিচার প্রতিষ্ঠায় সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানের একপর্যায়ে ২০২৬ ব্যাচের অংশগ্রহণকারী আইনজীবীদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। শেষে কেক কেটে পুনর্মিলনী অনুষ্ঠানের আনন্দ ভাগাভাগি করেন উপস্থিত আইনজীবীরা।
