×

ঘোড়াঘাটে বজ্রপাতে যুবকের মৃত্যু

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার বুলাকিপুর ইউনিয়নে মাঠে কাজ করার সময় হঠাৎ বজ্রপাতে মো. কামরুল ইসলাম (৩২) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
আজ সোমবার দুপুরে উপজেলার ১নং বুলাকিপুর ইউনিয়নের বলগাড়ী (চন্ডিদাসপুর) গ্রামে এই মর্মান্তিক মৃত্যু হয়। নিহত কামরুল ইসলাম চন্ডিদাসপুর গ্রামের দিলদার রহমানের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন অত্র ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. মঈনুল ইসলাম।
পরিবারের বরাত দিয়ে তিনি জানান, আজ দুপুরে চন্ডিদাসপুর গ্রামের দিলদার রহমানের ছেলে কামরুল ইসলাম মাঠে জমির আইল বাঁধতে ছিলো। এসময় হঠাৎ বজ্রপাত পড়ে ঘটনা স্থলে তাঁর মৃত্যু হয়। তার এই মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
আজকে বাদ আসর জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে মরদেহ দাফন কাজ সম্পূর্ণ করা হয় বলে জানান তিনি।

মন্তব্য করুন

যে ঘরগুলোতে * চিহ্ন রয়েছে সেগুলো অবশ্যই পূরণ করতে হবে।