×

পঞ্চগড়ে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড়ে পুকুরের পানিতে ডুবে আলিফ(৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ শনিবার বিকালে সদর উপজেলার মাগুড়া ইউনিয়নের ধনি পাড়া (উত্তর) গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত আলিফ ওই এলাকার আবুল কাশেমের ছেলে।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে দুইটা থেকে আলিফকে খুঁজে পাচ্ছিল না তার পরিবার। অনেক খোঁজাখুঁজির পর বিকাল ৫ টায় তার চাচাতো দাদা আব্দুল কুদ্দুস বাড়ির পাশের পুকুর থেকে তাকে মৃত অবস্থায় উদ্ধার করে। দুই ভাইয়ের মধ্যে আলিফ ছোট। আলিফ স্থানীয় ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণিতে পড়ে। মাগুড়া ইউনিয়ন পরিষদের ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য লতিফুল ইসলাম (রাজু) পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। আলিফের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

মন্তব্য করুন

যে ঘরগুলোতে * চিহ্ন রয়েছে সেগুলো অবশ্যই পূরণ করতে হবে।