×

দিনাজপুরে আলহাজ্ব হেমায়েত আলীর ৫৭ তম মৃত্যু বার্ষিকী পালিত

দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরের প্রখ্যাত হেমায়েত আলী পাবলিক লাইব্রেরির প্রতিষ্ঠাতা আলহাজ্ব হেমায়েত আলীর ৫৭ তম মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার হেমায়েত আলী পাবলিক লাইব্রেরী মিলনায়তনে আয়োজিত স্মরণ সভা ও দোয়া মাহফিলে হেমায়েত আলীর পরিবারের লোকজনসহ শহরের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। দোয়া পরিচালনা করেন মুন্সিপাড়া পুরাতন জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা আসলাম হোসেন। মরহুম হেমায়েত আলী সম্পর্কে আলোচনা করেন মরহুমের ছেলে ও বাংলাদেশ সরকারের সাবেক যুগ্ম সচিব মো. জুলফিকার আলী, বীরগঞ্জ ডিগ্রি কলেজের সাবেক অধ্যাপক সাইফুর রহমান, ক্যামব্রিজ জার্মান স্কুল, ঢাকা এর অধ্যক্ষ মুখতার হোসেন, বাংলা স্কুল প্রাক্তন শিক্ষার্থী ফাউন্ডেশনের সভাপতি একেএম মেহেরুল্লাহ বাদল, হেমায়েত আলী পাবলিক লাইব্রেরীর সাধারণ সম্পাদক অধ্যক্ষ সাইফুদ্দিন আক্তার প্রমুখ। স্মরণ সভা পরিচালনা করেন বিশিষ্ট সাংবাদিক আজহারুল আজাদ জুয়েল।
আলোচকরা হেমায়েত আলি কে অসাধারণ ব্যক্তিত্ব হিসেবে উল্লেখ করেন। আলোচকরা বলেন, যে সময় আমাদের সমাজে শিক্ষা থেকে মানুষ দূরে থাকতো, সেই সময় তিনি শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছেন। লাইব্রেরী প্রতিষ্ঠা করে সমাজে আলো ছড়ানোর চেষ্টা করেছেন। তার প্রতিষ্টিত কীর্তি যুগে যুগে আলো ছড়িয়ে যাবে।
অনুষ্ঠানে হেমায়েত আলী পাবলিক লাইব্রেরির নির্বাহী পরিষদের সদস্য এডভোকেট আশফাক হোসেন, ইশতিয়াকুল আলম চৌধুরী প্রিন্স, সার্ধেশ্বরি স্কুলের সাবেক প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, জুবলি হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আকরাম হোসেন বাবলু, অধ্যাপক কামরুজ্জামান গোপন, সুইহারি সংগীত নিকেতনের সাধারণ সম্পাদক সনট চক্রবর্তী লিটু, হেমায়েত আলীর নাতি আবু নাহিদ মো. তানভীর প্রমুখ উপস্থিত ছিলেন। হেমায়েত আলীর ৫৭ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে আগামী ১৫ জুলাই বিকেল পাঁচটায় সাহিত্য আসর এবং ১৯ জুলাই বিকেল পাঁচটায় চিত্রাঙকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

মন্তব্য করুন

যে ঘরগুলোতে * চিহ্ন রয়েছে সেগুলো অবশ্যই পূরণ করতে হবে।